চ্যাম্পিয়ন্স লিগে ইন্দ্রপতন, ৩ বছর পর ছিটকে গেল রিয়াল! হ্যারিকেনের আলোয় শেষ আটে টটেনহাম
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬ থেকে রিয়াল মাদ্রিদকে ছিটকে দিল আয়াক্স, আর বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল টটেনহ্যাম হটস্পার্স।
বুধবার (৬ মার্চ) ভোরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে ঘটল ইন্দ্রপতন। ছিটকে গেল গত তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তাদের ৪-১ গোলে পরাজিত করে, দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে জিতল আয়াক্স। অপর ম্যাচে জার্মানীতে বরুসিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে (২ লেগ মিলিয়ে ৪-০) হারিয়ে ৮ বছর কোয়ার্টারফাইনালে পৌঁছল টটেনহাম হটস্পার্স।

গত তিন বছর ধরে ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতাটা জেতা প্রায় অভ্যাসে পরিণত করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু, গত ৩ বারের দলের থেকে এইবারের দলে দুটি বড় পরিবর্তন ঘটেছে। কোচের আসনে নেই জিনেদিন জিদান, আর মাঠে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাতেই শেষ হয়ে গিয়েছে লস ব্লাঙ্কোসদের জারিজুরি।
প্রথম লেগে বিতর্কিত সিদ্ধান্তে রিয়াল-কে বাঁচিয়েছিল ভিএআর বা ভিডিও অ্যাসিস্টিং রেফারি। শেষ লগ্নে অ্যাসেন্সিও-র গোলে আয়াক্সের মাঠে ২-১ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এদিন সান্তিয়াগো বের্নাবেউ-য়ে প্রথম ২০ মিনিট যেতে না যেতেই, তাদের সেই ২টি অ্যাওয়ে গোলের সুবিধা নস্যাত করে দেন আয়াক্সের হাকিম জিয়েচ (৭') ও ডেভিড নেরেস (১৮')।
এরপর দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে আয়াক্সের হয়ে আরও একটি গোল করেন দুসান তাদিচ। এরপর এই লেগেও রিয়ালের জার্সিতে একটি গোল শোধ দেন অ্যাসেন্সিও (৭০)। এখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু, ২মিনিট পরেই সেই স্বপ্নকে কফিনে পাঠিয়ে দেয় লাসে স্কোনের গোল।
অন্যদিকে ওয়েম্বলিতে প্রথম লেগেই বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৩-০ গোলের বিশাল ব্যবধানে জিতে কোয়ার্টারফাইনালে এক পা বাড়িয়েই রেখেছিল ইপিএল-এর ক্লাব টটেনহাম হটস্পার্স। এদিন, ডর্টমুন্ডের মাঠে অবশ্য জোরালো লড়াই হল। ম্যাচে প্রাধান্য ছিল ডর্টমুন্ডেরই। তবে শেষ প্রহরী হিসেবে হুগো লরিস থাকায় অনেক ক্ষেত্রেই বেঁচে গিয়েছে স্পার্স। শেষ পর্যন্ত ৪৮ মিনিটে গোল করে দলের এগ্রিগেট আরও বাড়ান হ্যারি কেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications