ঢাকে কাঠি পড়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের, দেখে নিন আপনার প্রিয় দল কোন বিভাগে
২০১৭-১৮ মরশুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বিন্যাস হয়ে গেল। চারটি করে দল আটটি বিভাগে লড়বেন ইউরোপ সেরার লড়াই
২০১৭-১৮ ফুটবল মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকে কাঠি পড়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের। ক্রীড়াসূচি প্রকাশিত না হলেও গ্রুপ বিন্যাস করে ফেলল উয়েফা।

বেশ কয়েক মরশুম বাদে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করা ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে বিভাগ -এ তে। তাদের সঙ্গে বাকি তিনটি দল বাসেল, বেনফিকা,সিএসকেএ মস্কোভা।

বিভাগ বি-তে জার্মান জায়ন্ট বায়ার্ন মিউনিখকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে নেইমারের প্যারিস সেন্ট জার্মেইন। এছাড়া রয়েছে সেলটিক ও আন্দ্রেলেখত।
বিভাগ সি-র দুই হেভিওয়েট ইংলিশ জায়ন্ট চেলসি ও স্প্যানিশ স্টার অ্যাটলেটিকো মাদ্রিদ। এছা়ড়া এ বিভাগের বাকি দুই প্রতিপক্ষ এএস রোম এবং কোয়ারাবাগ।
গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে অভিযানটা খুব একটা মধুর হয়নি বার্সেলোনার। এবার তাদের বিভাগে রয়েছে গত মরশুমের রানার্স জুভেন্তাস। বার্সা-র জার্সি গায়ে এবার নেইমারকে ছাড়াই জাদু দেখাতে হবে মেসিকে। এছাড়াও বাকি দুই ফুটবল দল অলিম্পিয়াকোস এবং স্পোর্টিং সিপি।

বিভাগ ই-তেও সেই স্প্যানিশ হেভিওয়েট ও ইংলিশ হেভিওয়েটের একত্র উপস্থিতি। রয়েছে সেভিয়া এবং লিভারপুল। এছাড়াও রয়েছে স্পার্টাকা মস্কোভা ও মারিবোর।
ম্যানচেস্টার সিটি-র সঙ্গে লড়াইতে মারাদোনরা ক্লাব নাপোলি-র। প্রাক্তন বিশ্ব তারকার উপস্থিতি না থাকলেও এখনও বিশ্বফুটবলে তাদের নাম বড়ই। এছাড়াও এফ বিভাগে রয়েছে শাখাতার ও ফেয়েনর্দ ।
হোসে মরিনহোর কোচিংয়ে উয়েফা চ্যাম্পিয়নশিপ জেতা পোর্তো রয়েছে জি বিভাগে। এই বিভাগে তাদের সঙ্গে রয়েছে মোনাকো, বেসিকতাস, লিপজিগ।
এইচ বিভাগে রিয়াল মাদ্রিদের খেতাব রক্ষার লড়াইয়ের গ্রুপ সহজ হয়নি। রোনাল্ডোদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, টটেনহ্যাম হটস্পার। এছাড়াও রয়েছে অ্যাপোয়েল।












Click it and Unblock the Notifications