কলকাতা লিগের ম্যাচ খেলতে মাঠেই নামল না মোহনবাগান
কলকাতা, ৭ সেপ্টেম্বর : বুধবার কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান-ইস্টবেঙ্গলের মধ্যে। কিন্তু মোহনবাগান দল নাটকীয়ভাবে মাঠে না নামায় শেষ পর্যন্ত ওয়াকওভার পেয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ল ইস্টবেঙ্গলের। অর্থাৎ এবারে লিগের ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবে ইস্টবেঙ্গল দল।
বুধবার কল্যানী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল দল নির্ধারিত সময়েই মাঠে হাজির হয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে ইস্টবেঙ্গলের খেলোয়াররা মাঠে নেমে ওয়ার্ম আপও করেন। কিন্তু নজিরবিহীন ভাবে মোহনবাগান দল মাঠেই নামেনি। কলকাতার ফুটবলপ্রেমীরা এই ঘটনায় অত্যন্ত হতাশ। বিশেষ করে মোহনবাগানের সমর্থকেরা এই ঘটনা এখনও মেনে নিতে পারছেন না।

আজকের ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পরে আইএফএ সিন্ধান্ত নেবে যে ইস্টবেঙ্গলকে ৩ পয়েন্ট দেওয়া হবে কিনা। উল্লেখ্য মোহনবাগান দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ৭ সেপ্টেম্বরের ডার্বি ম্যাচটি খেলার জন্য তারা প্রস্তুত নয়।
মোহনবাগান দলের সম্পাদক আগে বলেছিলেন, "আমরা পালিয়ে যাব না। আমরা খেলতে চাই। পুলিশ ওই স্টেডিয়ামে ম্যাচ খেলার অনুমতি দেয়নি। আইএফএ কর্তৃপক্ষের উচিৎ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা।"
অন্য এক ক্লাব কর্তা দেবাশিষ দত্ত জানান, ম্যাচের আগে আমরা ৪৮ ঘন্টা অনুশীলনের জন্য চেয়েছিলাম। কিন্তু আইএফএ কতৃপক্ষ নির্ধারিত সময়সূচির পরিবর্তন করেনি যার জন্য়ই আজকের ম্যাচ বাতিল হয়েছে। উল্লেখ্য এবারের লিগে ইস্টবেঙ্গল ৮ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে আর মোহনবাগান ৭ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। আজকের ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার ফলে ওয়াকওভার পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল এগিয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications