CFL: এখনই চ্যাম্পিয়ন হতে পারছে না ইস্টবেঙ্গল, আইনি লড়াইয়ে স্বস্তিতে অভিষেকের ক্লাব

কলকাতা লিগ নিয়ে এবার জল গড়াল আদালতে। গত সপ্তাহেই কিশোরভারতীতে ছিল কলকাতা লিগের ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের মধ্যে ম্যাচ। তবে আইএফএ-র সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দল নামায়নি ডায়মন্ড হারবারের। ফলে নিয়ম মতোই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া ছিল লাল হলুদের কাছে সময়ের অপেক্ষা।

কিন্তু ইস্টবেঙ্গলের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া এখন বিশ বাও জলে। কলকাতা লিগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব। বুধবার এই মামলা নিয়ে আদালতের শুনানি ছিল। ডায়মন্ড হারবার এফসির আবেদনের ভিত্তিতে ইস্টবেঙ্গলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন্স ঘোষণা করায় স্থগিতাদেশ দিল আলিপুর আদালত। ফলে আদালতে বিষয়ট মীমাংসা না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না আইএফএ।

লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলের প্রয়োজন ছিল ছিল ১ পয়েন্ট ।অন্যদিকে, ডায়মন্ডহারবারকে ইস্টবেঙ্গল আর মহামেডান দুটো ম্যাচই জিততে হত। ওয়াকওভার পেয়ে যাওয়ায় ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়া ছিল সময়ের অপেক্ষা। কিন্ত এই বিষয়টি আদালতের বিচারাধীন।তবে ডায়মন্ডহারবার আদালতে যাওয়ায় অপেক্ষা বাড়লো লাল হলুদের।

সর্ব ভারতীয় লিগের ম্যাচ থাকায় ২০২৫-এর শুরু থেকেই ১৩ ও ১৮ ফেব্রুয়ারিতে ম্যাচ না দেওয়ার আইএফএ-কে অনুরোধ করে ডায়মন্ড হারবার। কিন্তু আইএফএ তাতে কর্ণপাত করেনি। এক তরফাভাবেই ম্যাচ দেওয়া হয়। ফলে দল নামায়নি ইস্টবেঙ্গল।প্রসঙ্গত আরএফএসডিএলের ডায়মন্ড হারবার এফসির ম্যাচ ১৪ ফেব্রুয়ারী ছিল আর ১৩ ফেব্রুয়ারী কলকাতা লিগের ম্যাচ। তাই তাঁদের ১৩ ফেব্রুয়ারী লিগের ম্যাচখেলতে আপত্তি ছিল।
আদালতের রায়ের পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, আমি শুনলাম চিঠি হাতে পাইনি। তাড়াতাড়ি পেয়ে যাব। দেখা যাক। আমরা আমাদের দাবিও কোর্টকে জানাবো।' অন্যদিকে ডায়মন্ড হারবার কর্তা আকাশ বন্দোপাধ্যায় জানি্য়েছেন, আদালতের রায়ে আমরা খুশি। এভাবে একতরফা সিদ্ধান্ত কেউ নিতে পারে না। জানুয়ারির শেষেরদিকে সময় ছিল অথচ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা কলকাতায় ছিল না বলে আইএফএ ম্যাচ দেয়নি। আর এখন আমরা বলছি মহামেডান, ইস্টবেঙ্গল আর আমাদের ডেকে আইএফএ ম্যাচের তারিখ ঠিক করুক সেটা তারা করেননি। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+