CFL 2024: বুধবার স্থগিত ইমামি ইস্টবেঙ্গলের ম্যাচ স্থগিত, হবে না মহমেডানের খেলাও, ঘোষণা আইএফএ-র

মঙ্গলবার একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযান ঘিরে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হল কলকাতা সহ হাওড়ার একাধিক জায়গায়। আন্দোলন‌কারীদের উপর পু‌লিশের দমন এবং অতি সক্রিয়তার প্রতিবাদ জানিয়ে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি বুধবারই রয়েছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা উপলক্ষ্যে টিমসিপির সভা। জোড়া রাজনৈতিক কর্মসূচির প্রভাব পড়ল ময়দানেও।

বুধবার কলকাতা লিগে ইমামি ইমামি ইস্টবেঙ্গল, মহমেডান সহ একাধিক দলের খেলা ছিল, কিন্তু ম্যাচের আগের দিন আইএফএ-র পক্ষ থেকে লিগের ম্যাচগুলি স্থগিত করে দেওয়া হল। মঙ্গলবার আইএফএ-র পক্ষ থেকে বার্তায় ম্যাচ স্থগিতের জন্য টেকনিক্যাল কারণের কথা উল্লেখ করা হয়েছে।

CFL 2024

বুধবার ইস্টবেঙ্গল মাঠে লাল হলুদের খেলা ছিল কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে, দুপুর ২টো থেকে এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। পাশাপাশি বিধাননগরের মাঠে কালীঘাট স্পোর্টস লাভার্স এবং ক্যালকাটা কাস্টমসের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এই ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে মাঝপথে থমকে যাওয়া মহমেডান ও সুরুচি সংঘের ম্যাচের বাকি অংশ হওয়ার কথা ছিল নৈহাটি স্টেডিয়ামে। এই ম্যাচটিও স্থগিত করা হয়েছে।

আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে স্থগিত হওয়া ম্যাচগুলির দিনক্ষণ খুব দ্রুত জানানো হবে।এরআগেও কলকাতা লিগে একাধিকবার তিন বড় দলের ম্যাচকে স্থগিত করতে হয়েছে আইএফএ-কে।গত শনিবার কলকাতা লিগ ঘরের মাঠে ইমামি ইস্টবেঙ্গলের খেলা কথা ছিল পিয়ারলেসের মধ্যে। নির্ধারিত সময়ে দুই দল তাদের প্রথম একাদশও ঘোষণা করে দেয়। কিন্তু অবিরাম বৃষ্টির জন্য খেলা শুরু করাই সম্ভব হল না। প্রচন্ড বৃষ্টি, মন্দ আলো ও বজ্রবিদ্যুতের জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা যায় নি। রবিবার সেই ম্যাচ হয়।

বর্তমানে ১১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ বি-র শীর্ষেই রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। চলতি কলকাতা ফুটবল লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। বুধবারের ম্যাচ ছিল লাল হলুদের কাছে নিয়মরক্ষার। কিন্তু আপাতত সেই ম্যাচ খেলতে হচ্ছে না।

মঙ্গলবারের তিনটি ম্যাচও পিছিয়ে দেওয়া হয় কলকাতা লিগে। ম্যাচ পিছনোর কারণ হিসাবে আইএফএর তরফে জানানো হয়েছিল, পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দলগুলো যেন লিগে টিকে থাকার সমান সুযোগ পায় সেই জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে তিন দলের ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+