CFL 2024: হ্যাটট্রিক করলেন সালাউদ্দিন, রেলের বিরুদ্ধে ফাইভ স্টার মোহনবাগান এসজি
মোহনবাগান এসজির ধাক্কায় বেলাইন রেল। কলকাতা লিগে ফের বড় জয় পেল সবুজ মেরুন। টালিগঞ্জকে পাঁচ গোল দেওয়ার পর এবার ইস্টার্ন রেলের বিরুদ্ধে ফাইভ স্টার মোহনবাগান এসজি। সোমবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টার্ন রেলকে ৫-০ গোলে হারিয়ে দিল সবুজ মেরুন। কলকাতা লিগের শুরুতে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছিল না সবুজ মেরুন শিবিরকে। অবশেষে তরতড়িয়ে ছুটছে পাল তোলা নৌকা।
এই ম্যাচে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল সবুজ মেরুন। ইস্টার্ন রেলের রক্ষণ ভেঙে প্রথম থেকেই গোলের সন্ধানে ছিল বাগান। অবশেষে ৩১ মিনিটে আসে কাঙ্খিত গোল। মোহনবাগান এসজিকে প্রথমে এগিয়ে দেন ফারদিন। ডান দিক থেকে দুর্দান্ত ক্রস করেছিলেন টাইসন। কিন্তু একাধিক রেলের ফুটবলারদের মধ্যে থেকে বল পেয়ে যান ফারদিন। গোলটি করতে ভুল করেননি ফারদিন। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় মোহনবাগান এসজি। ফলে একেবারে খেউ হারিয়ে ফেললেন রেলের ফুটবলাররা।

গতবার লিগের দল থেকে সিনিয়র টিমে সুযোগ করে নিয়েছিলেন সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসরা। এবার কিন্তু সালাউদ্দিন নজর কাড়ছেন মলিনার।
এমনিতে অবশ্য এবারের কলকাতা লিগে মোহনবাগানের শুরুটা খুব একটা ভালো হয়নি। এই মুহূর্তে গ্রুপ বি-তে সবুজ মেরুন রয়েছে পঞ্চম স্থানে। আর এই গ্রুপের শীর্ষে রয়েছে ভবানীপুর ক্লাব। যদিও আগের ম্যাচ থেক বেশ ছন্দে ফিরে এসেছে বাগান শিবির। পরপর দুই ম্যাচে ১০ গোল দিয়ে গোল পার্থক্য অনেকটাই বাড়িয়ে নিল মোহনবাগান এসজি।
পরপর দু'ম্যাচে বড় জয় পেয়ে লিগ টেবলের প্রথম ছয়ে ঢুকে পড়ল মোহনবাগান এসজি। তবে শুরুতে যেভাবে দল পয়েন্ট হারিয়েছে তাতে সমস্যায় পড়তে পারে সবুজ মেরুন। যদিও ম্যানেজমেন্টের কাছে এই লিগের কোনও গুরুত্ব নেই। নতুন ফুটবলার তুলে আনাই লক্ষ্য থাকে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্কের।।
বর্তমানে কলকাতা লিগের সঙ্গে চলছে ডুরান্ড কাপও। তবে ডুরান্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান এসজি। ফলে, ডুরান্ডের জন্যও বেশ ভালোভাবেই তৈরি হচ্ছে হোসে মলিনার দল।












Click it and Unblock the Notifications