CFL 2024: কলকাতা প্রিমিয়ার লিগে মোহন-ইস্ট ডার্বি ১৩ জুলাই, উদ্বোধনী ম্যাচে মহমেডানের সামনে উয়াড়ি
CFL 2024: কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২৫ জুন থেকে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাবের সামনে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব।
ইমামি ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে একই গ্রুপে। কলকাতা ডার্বি হবে ১৩ জুলাই। তবে ম্যাচটি কোথায়, কখন হবে তা জানানো হয়নি।

কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলি হবে কল্যাণী, নৈহাটি, দমদম, ব্যারাকপুর, চুঁচুড়া, মোহনবাগান/সিএফসি, মহমেডান/হাওড়া ইউনিয়ন, ইস্টবেঙ্গল/এরিয়ান, বিধাননগর, উলুবেড়িয়া ও কামালগাজির মাঠে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেও খেলা হবে। বড় ম্যাচ যুবভারতীতেই হবে বলে জানা যাচ্ছে।
ইমামি ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্য়াচ খেলবে ৩০ জুন, ব্যারাকপুরে সেই ম্যাচে প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। ৭ জুলাই ইমামি ইস্টবেঙ্গল নিজেদের ক্লাবের মাঠেই জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামবে। ডার্বির পর ইমামি ইস্টবেঙ্গল ১৬ জুলাই নিজেদের মাঠে খেলবে ক্যালকাটা কাস্টমস ক্লাবের বিরুদ্ধে। ২২ জুলাই নিজেদের মাঠে লাল হলুদ মুখোমুখি হবে রেনবোর। ২৬ জুলাই নিজেদের মাঠে পুলিশ এসির বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গলের ম্যাচ।
মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্য়াচ খেলবে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে। সেই ম্য়াচটিও হবে ব্যারাকপুরেই। ৬ জুলাই মোহনবাগান সুপার জায়ান্ট ব্য়ারাকপুরেই মুখোমুখি হবে রেনবো এসির। ১৩ জুলাই ডার্বি। ১৮ জুলাই নৈহাটিতে মোহনবাগান এসজির সামনে পিয়ারলেস স্পোর্টস ক্লাব। ২৩ জুলাই কল্যাণীতে সবুজ মেরুনের প্রতিপক্ষ ক্যালকাটা পুলিশ ক্লাব।
মহমেডান উদ্বোধনী ম্যাচ কিশোর ভারতীতে খেলার পর খিদিরপুর এসসির বিরুদ্ধে নিজেদের মাঠে খেলবে ১ জুলাই। ৫ জুলাই মহমেডান নিজেদের মাঠেই মুখোমুখি হবে কালীঘাট মিলন সংঘের। ৯ জুলাই মহমেডান নিজেদের মাঠে খেলবে আর্মি রেডের বিরুদ্ধে। ১৪ জুলাই মহমেডানের সামনে সাদার্ন সমিতি, এই ম্যাচটিও মহমেডান মাঠেই হবে। ২০ জুলাই মহমেডান নিজেদের মাঠেই মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টসের। ২৫ জুলাই মহমেডান নিজেদের মাঠে পাঠচক্রের বিরুদ্ধে নামবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications