CFL 2024: পুলিশ ম্য়াচে জেতার মতো খেলেনি মোহনবাগান এসজি! স্বীকারোক্তি কোচের, হতাশ জোড়া পেনাল্টি নষ্টে

CFL 2024: ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান সুপার জায়ান্ট। এগিয়ে থেকেও জয় রইল অধরা। যার ফলে কলকাতা লিগ খেতাব জয়ের দৌড় থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট।

লিগে রিজার্ভ টিমই খেলছে বাগানের। সেই দলের হেড কোচ দলের পারফরম্যান্সে রীতিমতো হতাশ।

CFL 2024

আজ কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ক্যালকাটা পুলিশ ক্লাবের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুই অর্ধে জোড়া পেনাল্টি নষ্ট করেছে সবুজ মেরুন। বল দখলে আধিপত্য রাখলেও গোলের সুযোগও নষ্ট করেছে।

ম্যাচের শুরুতেই ৯ মিনিটেই গোল করতে পারত মোহনবাগান এসজি। বক্সের মধ্যে গিয়েও গোল করতে ব্যর্থ হন এঙ্গসন সিং। ১৮ মিনিটে সুহেল ভাটের জোরালো শটেও গোল হয়নি, পুলিশ গোলকিপার মহিদুল কয়াল দক্ষতার সঙ্গে সেভ করেন।

এরপর একটি ঘটনায় উত্তেজনা ছড়ায়। মোহনবাগান এসজি-র টংসিন টি-র সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের সাহিল শেখের। ৩৫ মিনিটে সাহিলকে হলুদ কার্ড দেখানো হয়। ৪০ মিনিটে ফারদিন আলি মোল্লার কর্নার থেকে বাড়ানো বলে গোল করেন সুহেল ভাট । সেলিব্রেশন করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোপ স্টাইলে।

এরপর ৪৪ মিনিটে সুহেলকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় মোহনবাগান এসজি। ফারদিনের শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন পুলিশ গোলকিপার। প্রথমার্ধের শেষে এক গোলেই এগিয়ে ছিল মোহনবাগান এসজি। ১ গোলের লিড কখনও নিরাপদ নয়, সেটাই হলো।

দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের মধ্যে লেওয়ান কাস্তানহাকে ফাউল করা হয়। ফারদিনের বদলে পেনাল্টি নিতে যান অধিনায়ক অভিষেক সূর্যবংশী। তিনি বল তিন কাঠিতেই রাখতে পারেননি। বারের উপর দিয়ে চলে যায় তাঁর শট।
৫৬ মিনিটে রবি দাসের গোলে সমতা ফেরায় ক্যালকাটা পুলিশ ক্লাব। তিনজন ফুটবলারের প্রয়াস ব্যর্থ করে জোরালো শটে গোল করেন। এ ক্ষেত্রে বাগান রক্ষণের ফুটবলাররা যথাসময়ে ব্লক করার চেষ্টা করলে গোলটি হতো না।

লিড পেতে মরিয়া মোহনবাগান এসজি কোচ ডেগি কার্ডোজো আক্রমণের লক্ষ্যে ৬০ মিনিটে টাইসন সিং আর সালাহউদ্দিনকে নামান। তবে লাভের লাভ হয়নি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ক্যালকাটা পুলিশ ক্লাবের তৌহিদ শেখ এবং মোহনবাগান এসজির অভিষেক লাল কার্ড দেখেন। ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় সুপার সিক্সে যাওয়ার পথ কঠিন হয়ে গেল সবুজ মেরুনের।

ম্যাচের শেষে ডেগি কার্ডোজোকে হতাশ দেখাল। তিনি বললেন, যেভাবে আমরা খেলেছি তা পয়েন্ট পাওয়ারই যোগ্য নয়। ফুটবলাররা ব্যক্তিগত মুন্সিয়ানা দেখাতে গিয়ে ফোকাস হারানোও দলবদ্ধভাবে খেলা সুনিশ্চিত করা যাচ্ছে না।

সেট পিস, পেনাল্টি কিংবা মুভ তৈরির পরও গোল করা না গেলে তা হতাশার। দু-দুটো পেনাল্টি থেকে গোল করা উচিত ছিল। অভিষেক নিয়মিত প্র্যাকটিস করলেও কীভাবে পেনাল্টি মিস করলেন তা বোধগম্য হচ্ছে না কার্ডোজোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+