CFL 2024: প্রথম জয়ের সন্ধানে মোহনবাগান এসজি, লাল হলুদে অনুশীল‌ন শুরু ফরাসি তারকার

ডার্বি হারের ধাক্কা কাটিয়ে কলকাতা লিগে ফের মাঠে নামছে মোহনবাগান এসজি। বৃহস্পতিবার পিয়ারলেসের বিরুদ্ধে খেলতে নাগমবে সবুজ মেরুন শিবির। চলতি কলকাতা লিগে প্রথম তিনটি ম্যাচে জয়ের খাতা খুলতে পারেনি সবুজ মেরুন শিবির। ভবানীপুর ফুটবল দল এবং রেনবোর বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ ড্র করে। তারপর ইস্টবেঙ্গলের কাছে বড় ম্যাচে পরাজিত হয় সুহেল-দীপেন্দুরা।

বৃহস্পতিবার জয়ে ফেরার লক্ষ্য নিয়েই পিয়ারলেসের বিরুদ্ধে খে‌লতে নাসমছে সবুজ মেরুন শিবির। এই ম্যাচ কার্যত গঙ্গাপারের ক্লাবের কাছে ডু ওর ডাই। একটি ম্যাচে হারলেই লিগ চ্যাম্পিয়নশিপে থাকা বেশ কঠিন হয়ে যাবে মোহনবাগান এসজির জন্য। তাই জয়ের রাস্তায় ফেরা ছাড়া কোনও উপায় নেই।

Mohun Bagan SG

সিএফএল গ্রুপ বি-তে এইমুহূর্তে ১১ নম্বরে রয়েছে মোহনবাগান এসজি। ডেগি কার্ডোজোর দলের সংগ্রহে তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট। বৃহস্পতিবার, তাদের প্রতিপক্ষ পিয়ারলেস ফুটবল দল। যারা রয়েছে লিগ টেবিলের চার নম্বর স্থানে। পিয়ারলেস আবার চারটি ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরেছে।

সবচেয়ে বেশি চিন্তা অবশ্য রক্ষণ নিয়ে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের রক্ষণের দুর্দশা বেরিয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার আগের ম্যাচে যে ভাবে রেনবোর বিরুদ্ধে দু'গোলে এগিয়েও ড্র করতে হয়েছে, তাতে বেশ চিন্তিত সমর্থকেরা। রক্ষণ জমাট করতে হবে কার্ডোজোকে। স্ট্রাইকাররা গোল করলেও তা ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন ডিফেন্ডাররা

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের নবনিযুক্ত কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে ২৯ জুলাই। ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি এমনই জানানো হয়েছে। এ মরশুমে তাদের দুই নতুন বিদেশী আসছেন। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজকে সই করিয়েছে তারা। ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বানডুঙ্গ থেকে আসছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর থেকে অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডও যোগ দেবেন মোহনবাগান শিবিরে।

ডুরান্ড কাপে তারা অভিযান শুরু করছে ২৭ জুলাই, কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে। ডুরান্ডে কলকাতার দুই প্রধান একই গ্রুপে রয়েছে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। আগামী ১৮ অগাস্ট সেই ম্যাচ, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

এবার ইস্টবেঙ্গলের মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন ফরাসি মিডফিল্ডার মাদি তালাল। সোমবার শেষ রাতে কলকাতায় পৌঁছন। এই মিডফিল্ডার গত মরসুমে পাঞ্জাব এফসি-তে ছিলেন। আইএসএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখান তালাল। এসিএলের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু লাল হলুদের।

আগামী ২৬ জুলাই ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল পুলিশ এসি-র সঙ্গে। সেই ম্যাচ কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। ১৯ জুলাই লাল-হলুদ খেলবে পুলিশ এসি-র সঙ্গে। ম্যাচটি নিজেদের ঘরের মাঠে খেলবে বিনো জর্জের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+