Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CFL 2024: লিগ শুরুর দিনেই আইএফএ-র সঙ্গে সংঘাতে মোহনবাগান, সবুজ মেরুন সচিব তুললেন বিস্ফোরক অভিযোগ

কলকাতা লিগ শুরুর দিনে ফের সংঘাত শুরু মোহনবাগান এবং আইএফএ-র মধ্যে। বকেয়া পাওনা ইস্যুতে বেশ কয়েক বছর ধরেই আইএফএ-র উপর চাপ বাড়াচ্ছে মোহনবাগান। এবার কলকাতা লিগ শুরুর দিনে সেই একই ইস্যুতে সরব হল গঙ্গাপারের ক্লাব। একইসঙ্গে একাধিক ইস্যুতে আইএফএ-র উপরে বিস্ফোরক তোপ দেখেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

মঙ্গলবার কার্যকরী কমিটির সভা ছিল মোহনবাগানের। এই সভার পরই সাংবাদিক সম্মেলনে বঙ্গ ফুটবল সংস্থার বিরুদ্ধে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত একের পর এক অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, আমাদের ক্লাবের অনূর্ধ্ব ১৫'র তিন ফুটবলার জাতীয় শিবিরে ডাক পেয়েছে গত ৪ জুন সেই ই-মেইল এসে পৌঁছেছিল আইএফএ অফিসে কিন্তু আইএফএ-র পক্ষ থেকে আমাদের জানানোই হয়নি যে তিন ফুটবলার জাতীয় শিবিরে সুযোগ পেয়েছেন। কলকাতা থেকে একমাত্র মোহনবাগানেরই তিন ফুটবলার জাতীয় শিবিরে ডাক পেয়েছিল কিন্তু আইএফএ-র ব্যর্থতার জন্য এই তিন ফুটবলার জাতীয় দলের শিবিরে যোগ দিতে পারলেন না।'

এবার কলকাতা লিগে টিভি সম্প্রচার সত্ত্বেও বিক্রি হয়েছে। ৩ বড় ক্লাবের খেলা একটি বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে। টিভি রাইটস বিক্রি করার প্রাপ্ত অর্থের লভ্যাংশ দাবি করেছে মোহনবাগান। বাগান সচিব জানিয়েছেন আমাদের বিক্রি করে আইএফএ টাকা রোজগার করবে অথচ সেই টাকার লাভের অংশ আমরা পাব না সেটা কি করে হবে? মোহনবাগান ইস্টবেঙ্গল বা মোহনবাগান বা মহমেডান এই ধরনের ম্যাচগুলি প্রদর্শনী ম্যাচ। অথচ এই ম্যাচের লাভের কোন অংশই আমরা পাই না।

বাগান সচিবের স্পষ্ট দাবি, প্রদর্শনী ম্যাচের তকমা তুলে দিতে হবে তাহলে আমরা টাকার অংশ দাহি করব না। একইসঙ্গে দেবাশিস দত্ত বলেন, আমাদের ৪৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে আইএফএ-র কাছ থেকে। সেই টাকা দেওয়ার কোন উচ্চ বাক্য করছে না কর্তারা। এমনকি টাকা না পেলে ডার্বি খেলা নিয়েও অনিশ্চয়তা রেখে দিয়েছেন মোহনবাগান ক্লাব। এই বিষয়ে সচিব বলেন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি সঠিক সময় যা সিদ্ধান্ত জানানো হবে।

এই দিন কার্যকরী কমিটির সভায় একাধিক সিদ্ধান্ত নেয়া হয় তার মধ্যে অন্যতম মেম্বারদের অনলাইন সদস্যপদ পুনর্নবীকরণ। এবার থেকে আর ক্লাবে এসে সদস্যদের কার্ড রিনিউ করতে হবে না। বাড়িতে বসে অনলাইন তাঁরা সেই কাজটা করতে পারবেন। এর পাশাপাশি মোহনবাগান ক্লাবের মধ্যে খুব তাড়াতাড়ি ক্রিকেট অ্যাকাডেমি চালু হচ্ছে। সিনিয়র টিমের অনুশীলনের জন্য ৪৭ লক্ষ টাকা খরচ করে মাঠ তৈরি করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এর জন্য জুলাই মাসে কলকাতা লিগের কোন ম্যাচে নিজেদের ঘরের মাঠে খেলবে না মোহনবাগান।

এদিকে মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা লিগের জমকালো উদ্বোধন হল। পাৱফর্ম করেলন জিৎ গাঙ্গুলী সহ অন্য শিস্পীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+