CFL 2024: লিগে জয়ের ধারা অব্যাহত রাখল মহমেডান, সাদার্নকে হারিয়ে ছন্দে সাদা কালো ব্রিগেড

কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল মহমেডান স্পোটিং। রবিবার সাদা-কালো ব্রিগেড ৩-১ গোলে হারাল সাদার্ন সমিতিকে। এদিন মহামেডান স্পোর্টিং দাপট দেখাল সাদার্নের বিরুদ্ধে।

মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করেছিল দুই দল। সজল বাগ, তন্ময় ঘোষদের সঙ্গে পাল্লা দিচ্ছিলেন রাজেশ রাজভর, বিবেক সিং-রা। তবে মহামেডানের আক্রমণ বেশিক্ষণ রুখে রাখতে পারেনি সাদার্ন সমিতি। ৩৩ মিনিটে গোল করে ম্যাচে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। মহামেডান স্পোর্টিংকে এগিয়ে দেন রবিনসন সিং। জোসেফের কাছ থেকে বল পেয়ে রবিনসন প্রথম গোলের দরজা খোলেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে সাদা কালো ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় মহমেডান। ম্যাচে সমতা ফেরায় সাদার্ন দারুণ প্লেসে গোল করেন সাদার্ন সমিতির আলসিয়াস। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি মহমেডান। কর্ণার থেকে সরাসরি গোল করে গড়ের মাঠে তাক লাগালেন ইসরাফিল। এরপর ব্যবধান আরও বাড়ালেন কিমা।৮৫ মিনিটে নিশ্চিত মহামেডানের তৃতীয় গোল ও নিশ্চিত পুরো পয়েন্ট। ৩-১ গোলে জয় পেয়েই মাঠ ছাড়ল রেড রোডের ধারের ক্লাব।

এই ম্যাচ জয়ের ফলে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট সাদা-কালোর। কলকাতা লিগে গতবারের চ্যাম্পিয়নরা এবারও ভালো ছন্দে আছে। কলকাতা লিগের প্রথম ম্যাচই জমিয়ে দিল মহমেডান স্পোর্টিং। গত তিন বার কলকাতা লিগ জিতেছে তারা। এ বারও শুরু করল ভাল ভাবেই। প্ররথম ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে উয়াড়িকে ৬-০ গোলে হারায় সাদা-কালো ব্রিগেড। এরপর পর পর দুই মাটে ধাক্কা খায় মহমেডান। ফলে নতুন কোচের চাকরিও খাদের কিনারাতে গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত পর পর দুই ম্যাচে জয় পেয়ে আবার অক্সিজেন পেল সাদা কালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+