CFL 2024: ইতিহাসের আলোকে শতবর্ষে কলকাতা লিগের ডার্বি, বড় ম্যাচে পরিসংখ্যানে এগিয়ে কারা?

শনিবার কলকাতা লিগের বড় ম্যাচ। যুবভারতীতে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান‌ এসজি। যতই দুই দলের জুনিয়র ফুটবলাররা খেলু‌ন, ডার্বি মানেই একটা আলালদা আবেগ। এবার লিগের বড় ম্যাচ শতবর্ষে পর্দাপণ করছে।

২৮ শে মে ১৯২৫ সালে, কলকাতা ফুটবল লিগের সেই প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল ক্লাব ১-০ গোলে মোহনবাগানকে পরাজিত করেছিল। এই নিয়ে কলকাতা ফুটবল লিগে দুই দল মুখোমুখি হয়েছে ১৬১ বার, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব জিতেছে ৫৫ বার, মোহনবাগান ৪৭ বার এবং অমীমাংসিত থেকেছে ৫৯ বার ।

CFL 2024

লিগের প্রথম বড় ম্যাচে ইস্টবেঙ্গলের পক্ষে যে এগারোজন খেলেছিলেন তারা ছিলেন পূর্ণ দাস, প্রফুল্ল চ্যাটার্জি, সন্তোষ গাঙ্গুলি। হারান সাহা, ননী গোসাই, বিজয়হরি সেন, সূর্য চক্রবর্তী, হেমাঙ্গ বসু, মনা দত্ত (অধিনায়ক), মোনা মৌলিক ও নেপাল চক্রবর্তী। মোহনবাগানের পক্ষে খেলেছিলেন নৃপেন ভাদুড়ী, গোষ্ঠ পাল, ডাক্তার আর. দাস।তারক সুর, বলাই চ্যাটার্জি, সুধাংশু বসু,এম. ঘোষ, রবি গাঙ্গুলী, পল্টু দাসগুপ্ত, উমাপতি কুমার ও ক্ষেত্র বোস।

তখন লীগের খেলা হতো ৫০ মিনিটের। ঠিক বিকেল পাঁচটার সময় খেলা শুরু হলো। রেফারি ছিলেন সি. আর. ক্লেটন।ইস্টবেঙ্গল ১-০ গোলে মোহনবাগানকে কলকাতা লীগের প্রথম পর্বের খেলায় পরাজিত করে।সেই ম্যাচে নেপাল চক্রবর্তীর গোলে জয়ী হয়েছিল ইস্টবেঙ্গল। তখন কিন্তু খেলোয়াড় পরিবর্তনের কোনো নিয়ম ছিল না। প্রথম দলে যারা থাকবেন শেষপর্যন্ত তাদেরকেই খেলতে হবে। আহত হয়ে বেরিয়ে গেলে ওনাদের জায়গায় অন্য কেউ নামতে পারবে না, জায়গাটা ফাঁকাই থাকবে।

শনিবার ১৩ই জুলাই ২০২৪ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ফুটবল লিগের ম্যাচটি শতবর্ষে পদার্পন করবে I অর্থাৎ কলকাতা ফুটবল লিগের দুই দলের সাক্ষাৎকারের এটা শততম বছর । এই মুহূর্তটাকে স্মরণীয় রাখতেই লিগের প্রথম ডার্বির গোলদাতার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছে আইএফএ।

বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এবার ডার্বিকে স্মরণীয় রাখতেই নেপাল চক্রবর্তীর পরিবারকে শনিবার যুবভারতীতে আনার চেষ্টা চলছে। লিগের প্রথম ডার্বিতেও ছিলেন না কোনও বিদেশি ফুটবলার। ঘটনাচক্রে এবারও দুই প্রধানের লিগের এই ম্যাচে থাকবেন না কোনও বিদেশি ফুটবলার।

১৯২৫ সালের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেছিলেন নেপাল চক্রবর্তী। তিনিই কলকাতার বড় ম্যাচের প্রথম গোলদাতা হিসেবে গণ্য হন। তিনি প্রয়াত হলেও বেহালায় তাঁর পরিবারকে আমন্ত্রণ জানানো হচ্ছে আইএফএর তরফ থেকে। ওই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+