CFL 2024: কাস্টমসকে হারিয়ে লিগের লড়াই জমিয়ে দিল ডায়মন্ড হারবার, কঠিন হল লাল হলুদের অঙ্ক

জমে গেল কলকাতা লিগের খেতাবি লড়াই। বলা ভালো জমিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। দুই দিন আগেও কলকাতা লিগ জয়ের দৌড়ে অনেকটাই সুবিধাজনক জায়গায় ছিল লাল হলুদ। কিন্তু মহমেডানের সঙ্গে ড্র করে একটা ধাক্কা খায় বিনো জর্জের দল। আর রবিবার কাস্টমসকে ৪-০ ফলে হারিয়ে ইমামি ইস্টবেঙ্গলের লড়াইকে কঠিন করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।

রবিবার কাস্টমসের বিরুদ্ধে প্রথম থেকেই জয়ের জন্য মরিয়া লড়াই চালাতে থাকে কিবু ভিকুনার দল। কিন্তু গোল আসছি‌ল না। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন রাহু‌ল পাসোয়ান। তবে দ্বিতীয়ার্ধে ডায়মন্ড হারবার লাগাতার আক্রমণ করলেও গোল সংখ্যা কোনওভাবেই বাড়ছিল না। ম্যাচের শেষ দিকে হল গোলের বন্যা। ৯০ মিনিটে জবি জাস্টিন দ্বিতীয় গোল করলেন। এরপর সংযুক্তি সময়ে আরও দুটি গোল করলেন গিরিক খোসলা এবং নরহরি শ্রেষ্ঠা।

CFL 2024

এই ম্যাচে জয়ের ফলে ডায়মন্ড হারবারের পয়েন্ট সংখ্যা এখন ৩৯। শেষ দুই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব পৌঁছে যাবে ৪৫ পয়েন্টে। আর লাল-হলুদের ঝুলিতে এখন ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট। মহমেডান ম্যাচ চ ড্র করার পর পরের দুই ম্যাচ অর্থাৎ ভবানীপুর এফসি ও ডায়মন্ডহারবার এফসি-র মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে জয় পেলে এবং অন্য একটি ম্যাচ ড্র করলে তবেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-হলুদ ক্লাব।

কিন্তু লাল হলুদের সামনে দুটোই কঠিন ম্যাচ। বিশেষ করে ডায়মন্ড হারবারও ইমামি ইস্টবেঙ্গলের মতোই অপরাজিত আছে। এখনও চার পয়েন্ট দরকার বিনো জর্জের দলের। ফলে পরিস্থিতি যা তাতে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার ম্যাচ কার্যত লিগের ফাইনাল হতে চলেছে।

তবে জয়ের ধারা ধরে রাখতে পারলে ২০১৭ সালের পর আবার কলকাতা লিগ ঢুকতে পারে লাল হলুদ তাঁবুতে । বিনো জর্জের দল যে ছন্দে আছে তাতে আরও একবার লিগ জয়ের স্বপ্ন দেখছেন লাল হলুদ সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+