CFL 2024: পুলিশের ব্যারিকেড ভেঙে বড় জয় লাল হলুদের, ঘরের মাঠে দাপট সায়ন-জেসিনদের

কলকাতা লিগে আবারও জয়ের সরণিতে ইমামি ইস্টবেঙ্গল। ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে আটকে যাওয়ার পরই পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে বড় জয় পেল লাল হলুদ। পুললিশের ব্যারিকেড ভেঙে ৬-০ গোলে জয় পেল বিনো জর্জের ছেলেরা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে শীর্ষে ইমামি ইস্টবেঙ্গল।

প্রথম ম্যাচেই সাত গোলে টালিগঞ্জকে হারিয়ে লিগের সূচনা করেছিল ইস্টবেঙ্গল। এরপর থেকে অপরাজিত লাল হলুদ। ঘরের মাঠে পুলিশের বিরুদ্ধে ম্যাচেও গোলের বন্যা।মা ঠের মধ্যেও দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন বিনো জর্জের ছেলেরা। প্রথমার্ধে দু'গোল এবং দ্বিতীয়ার্ধে চার গোল করলেন ইমামি ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। প্রথম থেকেই আক্রণের ঝড় তোলে বিনো জর্জের ছেলেরা। লাল হলুদের হয়ে জেসিন টিকে ২টি, সায়ন ব্যানার্জী, পিভি বিষ্ণু, শ্যামল বেসরা, আমন একটি করে গোল করলেন।

CFL 2024


১৭ মিনিটে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল। সায়নের প্রথম গোলটির ক্ষেত্রে পুলিশের গোলকিপারের হাতে লেগে গোল হয়ে যায়। এরপর একের পর এক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনিে লাল হলুদ। অবশেষে ৪১ মিনিটে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। দুজন পুলিশের ডিফেন্ডারের মাঝখান দিয়ে ছিটকে গিয়ে বিষ্ণু ২-০ করেন ইস্টবেঙ্গলের হয়ে। প্রথামর্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে বিনো জর্জের দল।

দ্বিতীয়ার্ধে কার্যত দিশেহারা হয়ে গেল পুলিশের দলটি। লাল হলুদ জার্সিধারীরা ক্রমাগত আক্রমণ করতে থাকেন পুলিশের বক্সে। সেই সঙ্গে বাড়তে লাগল গোলের সংখ্যা। ৬৫ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন লাল হলুদ। জেসিন টিকে-র দুর্দান্ত মাইনাস থেকে থেকে তৃতীয় গোল করেন শ্যামল।

কয়েক মিনিটের ব্যবধানের মধ্যেই চতুর্থ গোলটি করলেন জেসিন। ৭২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে পঞ্চম গোল করলেই সেই জেসিনই। সায়নের পাস থেকে সহজ গোল জেসিনের। লাল-হলুদের হয়ে ষষ্ঠ গোলটি করেন আমন সিকে। এক্ষেত্রে পাস বাড়ান জেসিন। ৫১ শতাংশ বল পজিশনই ছিল লাল হলুদের দখলে। ম্যাচ জুড়ে মোট ১৮টি শট নেন সায়ন-বিষ্ণুরা। বড় ব্যবধানে জয়ের ফলে, ভবানীপুরকে টপকে গ্রুপ বি-র শীর্ষে উঠে গেল ইমামি ইস্টবেঙ্গল।

ম্যাচের আগে জিকসন সিংকে সমর্থকদের সামনে উপস্থাপিত করা হয়, লাল হলুদ জনতার অভিবাদন গ্রহণ করলেন জিকসন। উপস্থিত ছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাতও। জিকসন সিংহের আত্মপ্রকাশের দিনে বড় জয় লাল-হলুদের। গ্যালারি থেকে ম্যাচ দেখলেন সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+