CFL 2024: জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের, পিয়ারলেসকে হারিয়ে লিগ শীর্ষে লাল হলুদ
কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইমামি ইস্টবেঙ্গল। শনিবার অতিভারী বৃষ্টির কারণে স্থগিত হয়ে যাওয়া ইসামি ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ হল রবিবার। দুপুর একটা থেকে শুরু হয় এই ম্যাচ। এই ম্যাচে ২-১ গোলে জিতে গ্রুপে শীর্ষস্থান দখল করল লাল হলুদ ব্রিগেড।
পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল । ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন জেসিন এবং আশিক। ম্যাচের আগেই ইস্টবেঙ্গল জুনিয়র দলের কোচ বিনো জর্জ জানিয়েছিলেন পিয়ারলেস কঠিন প্রতিপক্ষ হবে। তার আশঙ্কাই এই ম্যাচে সত্যি প্রমাণিত হল। কারণ অন্য ম্যাচে প্রতিপক্ষদের হেলায় হারালেও পিয়ারলেসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল লাল হলুদ ব্রিগেড।

এরপর দলের হয়ে ব্যবধান বাড়ালেন জেসিন নিজেই। এরপর ৮৩ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন জেসিন। কলকাতা ফুটবল লিগে পরপর ৫ ম্যাচে গোল করলেন জেসিন। ৮৭ মিনিটে পিয়ারলেসের হয়ে ব্যবধান কমান দামানভালাং চাইন।
এই জয়ের ফলে ১১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ বি-র শীর্ষেই থাকল ইস্টবেঙ্গল।চলতি কলকাতা ফুটবল লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে সুপার সিক্সও নিশ্চিত হয়ে গেল লাল হলুদের।
শনিবার কলকাতা লিগ ঘরের মাঠে ইমামি ইস্টবেঙ্গলের খেলা কথা ছিল পিয়ারলেসের মধ্যে। নির্ধারিত সময়ে দুই দল তাদের প্রথম একাদশও ঘোষণা করে দেয়। কিন্তু অবিরাম বৃষ্টির জন্য খেলা শুরু করাই সম্ভব হল না। প্রচন্ড বৃষ্টি, মন্দ আলো ও বজ্রবিদ্যুতের জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা যায় নি.
ম্যাচ একদিন পিছিয়ে গেলেও জয় পেতে কোনও অসুবিধা হল না লাল হলুদের। দীর্ঘদিন কলকাতা লিগ জেতে নি লাল হলুদ ব্রিগেড। এবার কিন্তু বিনো জর্জের শিষ্যরা যা পারফরম্যান্স করছেন তাতে লিগ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন লাল হলুদ সমর্থকরা। একইসঙ্গে জেসিন আশিকদের মতো বেশ কয়েকজন তরুণ ফুটবলার খুব ভালো পারফরম্যান্স করছেন, যারা সিনিয়র দলে সুযোগ পেতে পারেন।












Click it and Unblock the Notifications