CFL 2024: ১০ জনের লাল হলুদের বিরুদ্ধেও জয় পেল না মোহনবাগান এসজি, লিগে জয়ের হ্যাটট্রিক ইমামি ইস্টবেঙ্গলের

শনিবার কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি। এই ম্যাচে ২-১ গোলে জিতল লাল হলুদ। লিগের শতবর্ষের ডার্বিতে দাপট দেখাল মশাল বাহিনী।

প্রত্যাশা মতোই দুই দলই তাদের প্রথম একাদশে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে দলে রাখে। ইমামি ইস্টবেঙ্গল তাদের প্রথম একাদশে রাখে দেবজিৎ মজুমদার, হীরা মণ্ডল, ডেভিডের মতো তারকাদের। তুলনায় কম হলেও মোহনবাগান এসজিও গ্লেন‌ মার্টিনস, দীপেন্দু বিশ্বাসদের প্রথম থেকেই মাঠে নামায়।

প্রথমার্ধের পারফরম্যান্সের নিরিখে কোনও দলই মন ভরাতে পারেনি। ডিফেন্সিভ খেলতে শুরু করে দুই দলই। তার মধ্যে আক্রমণ তুলেছে ইমামি ইস্টবেঙ্গল। বিষ্ণুর শট লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগ এসেছিল লাল-হলুদের তন্ময়ের কাছে, কিন্তু সেই সুযোগ থেকে গোল করতে পারেনি। মাঝমাঠ দখলের পালটা লড়াই চালাতে থাকে মোহনবাগান এসজিও। ফারদিন, সুহেলরা সেভাবে সুযোগই তৈরি করতে পারলে না। ফলে গোলশূন্যভাবেই শেষ হল প্রথম পর্বের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান এসজির দীপেন্দু বিশ্বাস মাঠ ছাড়ায় অনেকটাই সুবিধা হয়ে গেল ইস্টবেঙ্গলের। ফলে সবুজ মেরুন রক্ষণ অনেলক আলগা হয়ে গেল। এরই সুযোগে ৫০ মিনিটে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল। দুকন্ত ভাবে বল রিসিভ করেন বিষ্ণু। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন। রাজ বাসফোর ও গ্লেন মার্টিন্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে গোল করলেন বিষ্ণু।

গোল করার পরই আক্রমণের চাপ আরও বাড়াতে খাকে বিনো জর্জের ছেলেরা। মোহনবাগান এসজির রক্ষণভাগ এম‌নিতেই দুর্বল, তার উপর দীপেন্দু না থাকার পুরো সুযগোটা নিল ‌লা‌ল হলুদ।

৬০ মিনিটে ২-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এক্ষেত্রে পুরো দায়ী সৌরভ, গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেননি সৌরভ। বল কেড়ে নেন অমন। তাঁর পাস থেকে ফাঁকায় গোল করেন জেসিন। বাগানের বাকি ডিফেন্ডাররা কেউ ঠিক জায়গায় ছিলেন না। চাপ বজায় রাখতে সুহেরের মতো সিনিয়র ফুটবলারকে মাঠে নামান বিনো জর্জ।

২ গোলে এগিয়ে থাকার পরই বড় ধাক্কা খেল লাল হলুদ। দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল জোসেফকে। ১০ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারল না মোহনবাগান এসজি। এই সময় আক্রমণের চাপ বাড়ালেও লাল হলুদ রক্ষণ অটুট থাকল। দেবজিৎ বেশ কয়েকটি ভালো সেভ করলেন। তবে ম্যাচের শেষ দিকে দুরন্ত হেডে গোল করলেন সুহেল ভাট। শেষ ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ল বিনো জর্জের ছেলেরা।

কলকাতা লিগের প্রথম ম্যাচ জিতে হ্যাটট্রিক করল ইমামি ইস্টবেঙ্গল, অন্যদিকে প্রথম দুই ম্যাচে ড্র করার পর তৃতীয় ম্যাচে হারতে হল মোহনবাগান এসজিকে। ফলে শুরুতেই চাপে পড়ে গেল গঙ্গাপারের ক্লাব।

মোহনবাগান সিনিয়র দলের স্প্যানিশ কোচ হোসে মোলিনা এখনও কলকাতায় না পৌঁছলেও কুয়াদ্রাত এসে গিয়েছেন। শনিবার যুবভারতীতে উপস্থিত ছিলেন তিনি, জুনিয়র ফুটবলারদের দেখে নিতেই ডার্বিতে হাজির হলেন লাল হলুদের হেডস্যার।আপাতত তাঁর আপাতত লক্ষ্য ডুরান্ড কাপ ফুটবল। বিশ্বের অন্যতম প্রাচীনতম টুর্নামেন্ট শুরু হবে ২৭ জুলাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+