Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CFL 2023: ডার্বিতে দল নামাল না মোহনবাগান এসজি, ওয়াকওভার পেল লাল হলুদ?

চিত্রনাট্য প্রস্তুতই ছিল, সেই মতোই যেন নাটক মঞ্চস্থ হল। তবে মঞ্চে নয় নৈহাটি স্টেডিয়ামে। বৃহস্পতিবারের বড় ম্যাচে দল যে নামাবে না মোহনবাগান সুপার জায়ান্টাস, তা থেকেই চূড়ান্ত ছিল। লক্ষ্মীবারের দুপুরে কোনও নাটকীয় পট পরিবর্তন হল না। ইমামি ইস্টবেঙ্গল দল মাঠে নামল, রেফারি, ম্যাচ কমিশনার সবাই মাঠে উপস্থিত হলেন নির্ধারিত সময়ে। কিন্তু অনুপস্থিত সবুজ মেরুন।

আইএসএল, এএফসি কাপের ঠাসা ক্রীড়াসূচির জন্য ২৮ ডিসেম্বরের পর কলকাতা লিগের ডার্বি রাখার আবেদন করা হয় মোহনবাগান এসজির পক্ষ থেকে। কিন্তু বুধবার রাত পর্যন্ত সুতারকীনেির অফিসে বৈঠক করলেন আইএফএ কর্তারা। সেখানেই বৃহস্পতিবার বড় ম্যাচ করার সিদ্ধান্তে অনড় থাকে আইএফএ।অন্যদিকে সবুজ মেরুন নিজেদের সিদ্ধান্তে অনড়। ফলে ডার্বিত বল গড়াল না বৃহস্পতিবার।

CFL 2023:

ওয়াক ওভার নয়, মোহনবাগান মাঠে না নামায় কলকাতা লিগের বড় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করল ম্যাচ কমিশনার। আইএফএ-র লিগ কমিটি জানাবে পরবর্তী পদক্ষেপ কি নেবে। এদিন নৈহাটি স্টেডিয়ামে নির্ধারিত সময়েই দল নামায় ইমামি ইস্টবেঙ্গল।পাঁচটা ম্যাচের মতো নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দেয় ইস্টবেঙ্গল। তবে মোহনবাগান এসজির কোনও হদিশি পাওয়া যায়নি। মোহনবাগান এসজির জন্য ঘণ্টাখানেকও সময়ও দেন ম্যাচ কমিশনার।

প্রায় ঘণ্টা খানেকের অপেক্ষার পরে ম্যাচ কমিশনার জানিয়ে দিলেন, ম্যাচটা পরিত্যক্ত হল বা ফরফিট হল বলা যায়। সংবিধান অনুযায়ী, ওয়াকওভারই পাবে ইস্টবেঙ্গল। তিন পয়েন্ট লাল-হলুদ শিবিরের পাবে। তবে পয়েন্ট কাটা নিয়ে ম্যাচ কমিশনার এদিন কিছু বলেননি।কলকাতা লিগের ভাগ্য ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গিয়েছে। লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান।ফলে এই ম্যাচের পয়েন্ট এখন মূল্যহীন।

কিন্তু শীতের শুরুতেই ডার্বি নিয়ে সরগরম ছিল ময়দান। মোহনবাগান সুপার জায়ান্টের আবেদন খারিজ করে দিয়ে সাহসী সিদ্ধান্ত নেয় আইএফএ-ও।বৃহস্পতিবারের পর ১৬ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াবে ৩৯। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে দ্বিতীয় স্থানে আছে। আর ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে একেবারে শেষে থাকবে মোহনবাগান।

এমনিতেই গড়ের মাঠের লিগের আগের সেই জৌলুস আর নেই। যদিও এবার বিদেশিহীন লিগ হওয়ায় ভূমিপুত্রদের জন্য বড় মঞ্চ ছিল এই লিগ। প্রতিটি দলেই বেশ কয়েকজন স্থানীয় ফুটবলার নজর কাড়েন। কিন্তু বড় ম্যাচ থেকেই তারকার জন্ম হয়। কিন্তু সেই আবেগের ডার্বিই এখন মূল্যহীন হয়ে যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+