CFL 2023: সাদার্নের কাছে প্রথম হার মোহনবাগানের, কঠিন হল কিয়ানদের লিগ চ্যাম্পিয়নশিপের অঙ্ক

চলতি মরসুমে কলকাতা লিগে প্রথমবার হারের স্বাদ পেল মোহনবাগান সুপার জায়ান্ট। সিএফএলে হঠাত করেই ছন্দহীন সবুজ মেরুন। স্বাধীনতা দিবসের দিনে আর্মি দলের বিরুদ্ধে আটকে যাওয়ার পর রবিবার সাদার্ন সমিতির কাছে হার মোহনবাগানের। খেলার ফল ২-০। ঘরের মাঠে মরসুমের সব থেকে হতশ্রী ফুটবল উপহার বাস্তব রায়ের ছেলেদের।

খেলার শুরুতেই বাগান ডিফেন্সের ভুল গোল করে যান সৌগত হাঁসদা। কয়েক মিনিটের ব্যবধানে ফের গোল সৌগতর।প্রথমার্ধেই জোড়া গোল করেন সাদার্নের সৌগত। তার পর থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। বারবার চেষ্টা করেও আর গোল করতে পারেনি মোহনবাগান। কিয়ান নাসিরি, সুহেল ভাটরা চেষ্টা করেও একবার সাদার্নের রক্ষণ ভাঙতে পারলেন না। কাশ্মীরি তনয় সুহেলের একটা শট পোস্টে লাগল।

মোহনবাগান সুপার জায়ান্ট

প্রসঙ্গত, চলতি মরসুমের কলকাতা লিগে সবুজ মেরুন ছিল অপরাজেয়। সাদার্ন সমিতির কাছেই প্রথমবার টুর্নামেন্টে হারের স্বাদ পেলেন কোচ বাস্তব রায় ও তাঁর জুনিয়র ব্রিগেড। এই ম্যাচে নজর ছিল দুই কোচের ট্যাকটিসের দিকেও। যদিও বাগানের ডেরায় এসে উত্তরপাড়ার বাস্তবকে টেক্কা দিয়ে গেলেন বরানগরের রঞ্জন ভট্টাচার্য।

মোহনবাগান

ডার্বি হারের পর থেকেই যেন ছন্দহীন হয়ে পড়েছে মোহনবাগান। এএফসি কাপে প্রতিপক্ষ মাচিন্দা এফসিকে হারালেও কলকাতা লিগে পরপর ম্যাচে ধাক্কা খেয়েছে তারা। ডুরান্ড কাপের নকআউট পর্যায়ে উঠলেও কলকাতা লিগের সুপার সিক্স বেশ কঠিন হয়ে পড়েছে সবুজ মেরুন ব্রিগেডের কাছে।


এর আগে আর্মি রেডের সঙ্গে মোহনবাগান ড্র করেছিল। তার মধ্যে ডুরান্ড কাপে তারা ইস্টবেঙ্গল এর কাছে হেরেছে ডার্বি ম্যাচে। সে ক্ষেত্রে বলাই যেতে পারে বাগানের অবস্থা এখন ভাল নয়। আজ সাদার্ন সমিতি যেভাবে জায়ান্ট কিলার হিসাবে আবারও নিজেদের প্রমাণ করল, কলকাতা লিগে সেটা একটা অঘট‌ন। ব্যাক-টু-ব্যাক ড্র এবং হারের সুবাদে মোহনবাগানের পরের ধাপের রাস্তা রীতিমতো কঠিন হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+