CFL 2023: কলকাতা লিগে অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্ট, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে কষ্টার্জিত জয়

CFL 2023: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে অপরাজেয় তকমা ধরে রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। আজ নিজেদের মাঠে বাস্তব রায়ের প্রশিক্ষণাধীন সবুজ মেরুন জয় পেল ২-০ ব্যবধানে। যদিও বাগানের তুলনায় ভালো খেলল ইউনাইটেড।

ইউনাইটেড স্পোর্টস একের পর এক সহজ সুযোগ নষ্ট করায় ম্যাচ থেকে ফিরল খালি হাতেই। এমনকী ফাঁকা গোল পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা।

CFL 2023: কলকাতা লিগে অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ড কাপের ম্যাচে যে দল খেলেছিল তার বেশ কয়েকজনকে রেখেই আজকের একাদশ নামিয়েছিলেন বাস্তব। ফলে বাগানের খেলায় কিছুটা ক্লান্তির ছাপ পরিলক্ষিত হচ্ছিল। সেই সুযোগ নিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করার প্রয়াস চালাতে থাকে ইউনাইটেড। যদিও কাজের কাজটা করতে পারছিল না। এরই মধ্যে ২৮ মিনিটে নংডাম্বা নাওরেম গোল করে এগিয়ে দেন সবুজ মেরুনকে।

৩৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করায় সমতা ফেরাতে পারেনি ইউনাইডে। বিরতিতে বাগান ১-০ গোলেই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আগ্রাসীভাবেই খেলা শুরু করে ইউনাইটেড। বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়েই যাবতীয় সমস্যা প্রকট হতে থাকে। গোলের সুযোগ পেয়েও বল বাইরে মেরে বসেন ইউনাইটেড ফুটবলাররা। ৬৮ মিনিটে নাওরেমের শট দারুণভাবে বাঁচান ইউনাইটেড গোলকিপার।

CFL 2023: কলকাতা লিগে অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্ট

এর মিনিট খানেকের মধ্যে সহজতম সুযোগ হাতছাড়া ইউনাইটেডের। বাগান গোলকিপার অর্শ আনোয়ার বল ধরতে গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, এই অবস্থায় ফাঁকা গোলপোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন বিজয় বাহাদুর গুরুং। ম্যাচের ৮৮ মিনিটে দূরপাল্লার শটে বাগানের দ্বিতীয় গোলটি করেন সুহেল ভাট। নিয়মিত গোল করে তিনি বাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠছেন।

আজকের অপর ম্যাচগুলিতে ক্যালকাটা ফুটবল ক্লাব ২-১ গোলে হারিয়েছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে। ডায়মন্ড হারবার এফসি ও পিয়ারলেসের মধ্যে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কালীঘাট এমএস ১-০ গোলে হারিয়েছে সাদার্ন সমিতিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+