CFL 2023: মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বির আগে পেল ৫ গোলে জয়, লিগ নিয়ে বড় সিদ্ধান্ত আইএফএ-র

CFL 2023: মোহনবাগান সুপার জায়ান্ট চলতি মরশুমের প্রথম ডার্বির আগে বাড়িয়ে নিল আত্মবিশ্বাস। কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ৫-০ গোলে এফসিআইকে চূর্ণ করেছে সবুজ মেরুন।

এই জয়ের সৌজন্যে সবুজ মেরুন শিবির পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। এদিকে, আজ লিগ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি।

CFL 2023: মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বির আগে পেল ৫ গোলে জয়

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোলগুলি করেছেন রাজ বাসফোর, ভিয়ান বিনয় মুরগড, নংডাম্বা নাওরেম, দীপেন্দু বিশ্বাস ও লৈটংবাম টাইসন সিং। ২৭ মিনিটে প্রথম গোলটি পায় বাগান। এফসিআইয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দীপেন্দুর থেকে বল পেয়ে তা জালে জড়ান রাজ। ৩৭ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি গিরি।

CFL 2023: মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বির আগে পেল ৫ গোলে জয়

৪২ মিনিটে লালরিনলিয়ানার শট রুখে দেন এফসিআই গোলরক্ষক। যদিও ইনজুরি টাইমে ভিয়ান ২-০ করেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ মেরুন। ৫৬ মিনিটে নাওরেমের গোল। এরপর ৮৩ মিনিটে বাগানের চতুর্থ গোলটি আসে দীপেন্দুর দুরন্ত হেড থেকে। ৮৭ মিনিটে এফসিআইয়ের দীপ বাগ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

ইনজুরি টাইমের ২ মিনিটের মাথায় বাগানের পঞ্চম গোলটি করেন টাইসন। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে চলে গেল বাগান। লিগে ২৫টি গোল হলো মোহনবাগান সুপার জায়ান্টের।

এদিকে, আইএফএ শৃঙ্খলারক্ষা কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিমিয়ার ডিভিশেনের রেনবো বনাম পুলিশ এসি ম্যাচে রেফারির সঙ্গে অভব্য আচরণের জন্য রেনবো অ্যাথলেটিক ক্লাবের টিডি দেবজিৎ ঘোষকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ১ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে।

নির্ধারিত সময়সীমা এক মাসের মধ্যে জরিমানা না দিলে সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি পেয়ে দু-বছর হবে। নার্সারি লিগের দল মহেশতলা ফুটবল অ্যান্ড স্পোর্টস লাভারস ফোরামকে মাঠে ঢুকে মারামারি করার অপরাধে প্রতিযোগিতা থেকে এবারের মতো বহিষ্কার করা হয়েছে। নার্সারি লিগেরই বিজয়গড় ফুটবল ট্রেনিং সেন্টারের এক খেলোয়াড় ও কোচকে বয়স ভাঁড়ানোর জন্য সাসপেন্ড করা হলো।

(ছবি- আইএফএ মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+