CFL 2023: হামতের হ্যাটট্রিক, টালিগঞ্জকে বড় ব্যবধানে হারাল মোহনবাগান
কলকাতা লিগে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। ব্যারাকপুর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। হামতের দুরন্ত হ্যাটট্রিকে ভর করে পিছিয়ে পড়েও জয় হাসিল করল সবুজ মেরুন ব্রিগেড।
টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচের শুরুতেই অঘটন। ৪ মিনিটে মানস সরকারের গোলে এগিয়ে যায় টালিগঞ্জ অগ্রগামী। ম্যাচের ২৪ মিনিটে সমতায় ফিরল মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোল করেন নাওরেম। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ১-১।

কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মেজাজে দেখা গল বাস্তব রায়ের ছেলেদের। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে হামতের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৫২ মিনিটে আহমেদ ভাট গোল করে ব্যবধান বাড়ালেন। খেলার ফলাফল ৩-১। ৭৮ এবং ৮০ মিনিটে পর পর গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করলেন হামতে। বড় ব্যবধানে জয় তুলে নিল মোহনবাগানের জুনিয়র টিম।

নৈহাটির পর ব্যারাকপুরে মোহনবাগানের ম্যাচ দেখতে মোহনবাগান গ্যালারিতে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।। মোহনবাগান টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ দেখতে বারাকপুর স্টেডিয়ামে উপস্থিত মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। প্রথম ম্যাচে পাঠচক্রকে ৩-১ গোলে হারিয়ে দেন মোহনবাগান।
এদিকে, দুরন্ত জয় দিয়ে মরসুম শুরু করল মহমেডান স্পোর্টিং ক্লাব। ঘরের মাঠে সিসিএফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল সাদা কালো ব্রিগেড। প্রথম ম্যাচেই ৭-০ জয় পেল তারা। হ্যাটট্রিক করেন বেনেস্টোন ব্যারেটো। জোড়া গোল ডেভিডের। মহমেডান মাঠে গোলের বন্যা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications