CFL 2023: সিএফসিকে হেলায় হারিয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান

কলকাতা লিগে আবার জয়ের ছন্দে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। কালিঘাট মিলন সংঘের সঙ্গে ড্র করার পর শুক্রবার সিএফসির বিরুদ্ধে চেনা ছন্দে পাওয়া গেল সবুজ মেরুন ব্রিগেডকে। ব্যারাকপুর স্টেডিয়ামে সিএফসিকে কে ৪-১ গোলে হারাল মোহনবাগান। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন সুহেল আহমেদ ভাট এবং এংসন সিং।

প্রথমে লিগের এই ম্যাচ নিজেদের ঘরের মাঠে হওয়ার কথা থাকলেও ২৪ ঘণ্টা আগে ভেন্যু পরিবর্তন হয়। ম্যাচের শুরু থেকেই ছিল সবুজ মেরুন জার্সিধারীদের দাপট। সুহেল আহমেদ ভাট প্রথমে গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে। খেলার বয়য় তখন ৩১ মিনিট। তাঁর গোলটিও ছিল দৃষ্টিনন্দন। কিন্তু মোহনবাগান বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। দুরন্ত গোলে সিএফসিকে সমতা ফেরান আকাশ মণ্ডল।

মোহনবাগান

তবে বেশিক্ষণ ম্যাচে সমতা ধরে রাখতে পারেনি সিএফসি। সুহেল আহমেদ ভাটের জোড়া গোলে প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে মোহনবাগান। এক গোলের লিড নিয়েই বিরতিতে সাজঘরে ফেরে বাস্তব রায়ের দল।

ম্যাচের ৬৮ মিনিটে গোলের সংখ্যা বাড়ায় মোহনবাগান। এবার গোল করেন পরিবর্ত হিসেবে নামা ইংসন সিং। ৭৯ মিনিটে ফের গোল পান এংসন সিং। চার গোল হলেও ব্যারাকপুরে গোল মিসের বন্যা। একাধিক সুযোগ সবুজ মেরুন জার্সিধারীরা নষ্ট না করলে ব্যবধান আরও বাড়ত পারত।ম্যাচের সেরা হলেন সুহেল ভাট।মোহনবাগানের এই দলটিতে সুহেল আলো ছড়াচ্ছেন। তিনি প্রতি ম্যাচেই প্রায় গোল করছেন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে মোহনবাগান।

গত ম্যাচে কালিঘাটের বিরুদ্ধে ড্র করেছিল মোহনবাগান। আজ তাদের খেলার মধ্যে অনেক সংঘবদ্ধতা চোখে পড়েছে। মোহনবাগানের ছেলেরা সারা মাঠ জুড়ে খেলেছেন। তাদের গোলগুলি তারই ফসল।

এমবি

পুলিশি নিরাপত্তাজনিত কারণে গতকাল ম্যাচটা মোহনবাগানের ঘরের মাঠ থেকে সরিয়ে পাঠানো হয়েছিল ব্যারাকপুরে। কালীঘাটের কাছে ড্র করায় শুক্রবারের ম্যাচের গুরুত্ব ছিল অনেকটাই বেশি। তবে ফুল মার্কস নিয়েই পাশ করল সুহেল ভাট-ফারদিন আলি মোল্লারা।

টানা তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করেছিল মোহনবাগানের রিজার্ভ টিম। কিন্তু কালিঘাটের কাছে আটকে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়ে বাস্তব রায়ের দল। যদিও মোহনবাগান দিবসের প্রাক সন্ধ্যায় এল মসৃণ জয়।

এদিকে, চার মরসুম কলকাতায় কাটানোর পরে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কার্ল ম্যাকহিউ। আইরিশ ফুটবলার মৌখিক সম্মতির ভিত্তিতে মোহনবাগানের চুক্তি থেকে বেরিয়ে এসেছেন বলে খবর। গোয়ায় যোগ দিলেন ম্যাকহিউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+