CFL 2023: কলকাতা লিগের মিনি ডার্বি কবে? সন্তোষে বাংলার কোচ চূড়ান্ত করল আইএফএ
কলকাতা লিগে এবার ডার্বির উত্তাপ। সুপার সিক্সের আগে ইমামি ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু গ্রুপ পর্বেই হবে মিনি ডার্বি। কলকাতা লিগে এ গ্রুপে মোহনবাগান এসজি এবং মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচের দিনক্ষণ স্থির করে ফেলল আইএফএএ।
আগামী ১৪ সেপ্টেম্বর কল্যাণীতে হবে মিনি ডার্বি ম্যাচ। দুপুর তিনটেই এই ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এসজি এবং মহমেডান। ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে সাদা কালো বিগ্রেড। কিন্তু সবুজ মেরুনের সুপার সিক্স পর্ব এখনও নিশ্চিত নয়। রবিবার পিয়ারলেসকে হারানোয় কলকা্তা লিগে সুপার সিক্স পর্বের আশা জিইয়ে রেখেছে বাস্তব রায় রায়ের দল।

তবে পরের রাউন্ডে যেতে হলে মোহনবাগানকে জিততে হবে মহমেডান এবং ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে ম্যাচ। এই দুটি ম্যাচ কার্যত নক আউট মোহনবাগানের কাছে। কল্যাণীতেই মিনি ডার্বি ম্যাচ খেলতে হবে সবুজ মেরুনকে।
এদিকে আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ হলেন রঞ্জন চৌধুরি। সোমবার আইএফএ অফিসে রঞ্জনের হাতে দায়িত্ব তুলে দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।এর আগে ২০১৮ সালেও সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচিং করিয়েছিলেন রঞ্জন। চলতি মরসুমে ভবানীপুরের কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন ফুটবলার। তার উপর ভরসা রাখল বঙ্গ ফুটবলের কর্তারা।

এতদিন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হত বাছাইয়ের ভিত্তিতে। সেই নিয়মের এবার বদল ঘটছিল। নয়া নিয়মে, বাংলা দলের কোচ হতে গেলে আই এফ এ - র কাছে আবেদন করতে হত। রঞ্জন আবেদন করেছিলেন। আসন্ন সন্তোষ ট্রফির জন্যে বাংলা দলের কোচ নির্বাচন নিয়ে নয়া ফর্মুলা নিয়ে এসেছিল আইএফএ। আগ্রহী কোচের আইএফএ-র শর্ত মেনে আবেদন করতে পারবেন। সেই আবেদনের ভিত্তিতেই কোচ নিয়োগ করা হল।












Click it and Unblock the Notifications