CFL 2023: কোচকে ছাড়াই অভিষেকের ক্লাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট, আছে স্বস্তির খবরও
রবিবার কলকাতা লিগে সুপার সিক্সে স্থান নিশ্চিত করার লড়াইয়ে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। খাতায় কলমে পরের পর্বে স্থান এখনও নিশ্চিত নয়, কলকাতা লিগের সুপার সিক্স আর সবুজ মেরুনের মধ্যে এখনও একটা প্রায় শব্দ আছে। এই শব্দটিকে তুলে ফেলার লক্ষ্য নিয়েই রবিবার দুপুরে মাঠে নামছে মোহনবাগান এসজি।
নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দুপুর তিনটে থেকে সেই ম্যাচ শুরু হবে। যে ম্যাচ সবুজ-মেরুন ব্রিগেডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই ম্যাচের উপরেই নির্ভর করছে যে কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়ার ডিভিশন) 'সুপার সিক্স'-এ উঠার ভাগ্য।

এখনও পর্যন্ত গ্রুপ 'এ'-র শীর্ষ স্থানে আছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ১২ ম্যাচে সাদা কালো ব্রিগেডের পয়েন্ট ২৯। দুই নম্বরে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। তিনে আছে মোহনবাগান এসজি। ১১ ম্যাচে সবুজ মেরুনের পয়েন্ট ২৪। সমসংখ্যক পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে কালীঘাট মিলন সংঘ।
লিগের অঙ্ক বলছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান এসজি জিতলে বা ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত। তবে একমাত্র ৬ গোলের বেশি ব্যবধানে হারলেই বিদায় নিচে পারে গঙ্গাপারের ক্লাব।
মহমেডান এবং ডায়মন্ড হারবার এই দুই দল পরের রাউন্ডে স্থান পাকা করে নিয়েছে। তৃতীয় দল হিসেবে 'সুপার সিক্স'-এ ওঠার লড়াইয়ে দুটি দল আছে - মোহনবাগান এসজি এবং কালীঘাট। এই ম্যাচে নামার আগে সুসংবাদ এবং দুঃসংবাদ উভয়ই আছে মোহনবাগান সমর্থকদের জন্য।

নির্বাসনে থাকায় এই ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না কোচ বাস্তব রায়। তার পরিবর্তে দায়িত্বে থাকবেন সহকারী কোচ বিশ্বজিৎ দাস এবং গোলরক্ষক কোচ অভ্র মণ্ডল। তবে স্বস্তির খবরও আছে। এই ম্যাচের আগে জাতীয় দল থেকে ফিরে এসেছেন অনূর্ধ্ব ২৩ দলের ফুটবলাররা।এই ম্যাচে সুহেল ভাটরা ফের সবুজ মেরুন জার্সিতে কলকাতা লিগে মাঠে নামতে চলেছেন। এবার কলকাতা লিগে কাশ্মীরি তনয় রীতিমতো ফুট ফুটিয়েছেন বাগানে।
এই ম্যাচের আগে যুব দলের কোচ বাস্তব রায় মোহনবাগান এসজি মিডিয়া টিমকে জানিয়েছেন, 'আগামীকাল ডায়মন্ডহারবারের বিরুদ্ধে ম্যাচে আমার সাসপেনশান থাকায় আমি ডাগ আউটে থাকতে পারব না। আমার সহকারী বিশ্বজিত বসাক ও অভ্র মণ্ডল থাকবে।আমরা একসঙ্গে অনুশীলন করাই ফলে ওরা জানে আমরা কী চাই। অনূর্ধ্ব ২৩ ফুটবলাররা জাতীয় দল থেকে চলে এসেছেন ফলে সুলেহ, নামতেদের এই ম্যাচে পাওয়া যাবে।'

একইসঙ্গে বাস্তব রায় উল্লেখ করেছেন।, 'ডায়মন্ডহারবার যথেষ্ট শক্তিশালী দল, আগেই তারা সুপার সিক্সে পৌছে গিয়েছে। এই ম্যাচ উপভোগ্য হবে কারণ দুটি দলই তিন পয়েন্ট পেতে মরিয়া থাকবে। আমি আশাবাদী আমরা তিন পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়শিপ রাউন্ডে পৌঁছাবো।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications