CFL 2023: অভিষেকের ক্লাবকে হারিয়ে মধুর বদলা, লিগ জয়ের দুয়ারে মহমেডান

কলকাতা লিগ জয়ের দুয়ারে মহমেডান স্পোর্টিং ক্লাব।সুপার সিক্সে জয়ের ধারা অব্যাহত রাখল সাদা কালো ব্রিগেড লিগ পর্বে ডায়মন্ডহারবার এফসির কাছে হেরেছিল মহমেডান। সুপার সিক্সে মধুর প্রতিশোধ। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ২-০ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং।

এই ম্যাচ জিততে পারলে লিগ জয়ের আরও কাছে পাৌঁছে যাবেন, তা ভালই জানতেন মহমেডানের রুশ কোচ চেরনিশভ। সেজন্যই অতীতের হারের কথা উল্লেখ করে ফুটবলারদের ম্যাচের আগে তাতিয়ে দেন তিনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে শুরু করে সাদা কালো ব্রিগেড।প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। সুযোগ তৈরি হয়েছে যথেষ্ঠ। দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে যায়।

মহমেডান

ম্যাচের ৬০ মিনিটে অঙ্গুসানা এগিয়ে দেন মহমেডানকে। অ্যাডেড টাইমে পেনাল্টি থেকে গোল এ বারের লিগে সাড়া জাগানো পারফরম্যান্স করা ডেভিড লালহানসাঙ্গা। লিগে এখনও পর্যন্ত ২০ গোল করে ফেললেন মিজোরামের এই স্ট্রাইকার। ডুরান্ডের পর লিগেও সর্বোচ্চ গোলদাতা হতে চলেছেন ডেভিড।

চলতি মরসুমে এখনও অবধি কলকাতা লিগের খেতাব জয়ের দৌড়ে সবার আগে রয়েছে মহামেডানই।সুপার সিক্সে শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং। লিগের ১২ ম্যাচ ও সুপার সিক্সের চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪১।

ছবি- মহমেডান

আপাতত যা পরিস্থিতি, তাতে 'সুপার সিক্স'-র শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাতে পারলেই কলকাতা ফুটবল লিগ জিতে যাবে। যে মোহনবাগানের আর লিগ জয়ের সম্ভাবনা নেই। কিন্তু সবুজ-মেরুন ব্রিগেডের উপর নির্ভর করছে ইস্টবেঙ্গলের ভাগ্য। যদি মহমেডানকে রুখে দেয় মোহনবাগান, তবেই কলকাতা লিগ জয়ের সুযোগ থাকবে ইস্টবেঙ্গলের সামনে। মোহনবাগান যদি মহামেডান কে হারায় আর ইস্টবেঙ্গল বাকি দুটো ম্যাচ জেতে,ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+