CFL 2023: বিষ্ণু এবং মহিতোষের হ্যাটট্রিক, ময়দানে ফের দশ গোলের নজির ইমামি ইস্টবেঙ্গলের
কলকাতা লিগে গোলের বন্যা ইমামি ইস্টবেঙ্গলের। ঘরের মাঠে সুপার সিক্সের ম্যাচে খিদিরপুরকে ১০-১ গোলে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড। গত ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হারতে হয়েছে। খেতাবী দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লাল-হলুদ শিবির। চ্যাম্পিয়নশিপের দৌড়ে যিকে থাকতে হলে জিততে হত ইমামি ইস্টবেঙ্গলকে। বিনো জর্জের দল বড় ব্যবধানে জয় তুলে নিল।
ম্যাচের ৬ মিনিটে প্রথম গোল করে পিভি বিষ্ণু। তারপর ১০ মিনিট এবং ৩৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। এরপর মোহীতোষ নিজের হ্যাটট্রিক করেন ৪১ মিনিট, ৪৫ মিনিট এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে। মাঝে ৪৩ মিনিটে খিদিরপুর একটি গোল শোধ করে,দ্বিতীয়ার্ধেও গোল করার গতি কমায়নি লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধেও তারা করে চারটি গোল। এর মধ্যে দুটি গোল করেন সুহের, একটি গোল করেন জেসিন টিকে এবং একটি গোল করেন বিষ্ণু। অর্থাৎ সব মিলিয়ে চারটে গোল করলেন বিষ্ণু। ১০-১ গোলে জেতায় ইস্টবেঙ্গল লিগ জয়ের দৌড়ে টিকে রইল। আপাতত তাঁরা পয়েন্ট টেবিলে ২ নম্বরে।
সুপার সিক্সে শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং। লিগের ১২ ম্যাচ ও সুপার সিক্সের চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪১। দুই নম্বরে রয়েছে লাল হলুদ ব্রিগেড। ইমামি ইস্টবেঙ্গল লিগ পর্বে ১২ ম্যাচের পর সুপার সিক্সে খেলেছে ২টি ম্যাচ। তাদের পয়েন্ট ৩৩। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি সুপার সিক্সের ২টি ম্যাচ খেলেছে। তাদের পয়েন্ট ৩২।

এর আগে কলকাতা ফুটবল লিগে দুইবার ইস্টবেঙ্গল ক্লাব ১০ গোল করেছিল। ১৯৪৩ সালের ১০ জুন ইস্টবেঙ্গল ক্লাব ১০-০ গোলে হারায় ডালহৌসিকে।১৯৪৯ সালে ২৮ জুন ইস্টবেঙ্গল ১০-০ ক্যালকাটা গ্যারিসনকে। এছাড়াও ইস্টবেঙ্গল ১০ গোল দিয়েছিলো আরও দুইবার।১৯৪৫ রোভার্স কাপে ইস্টবেঙ্গল ১১-০ গোলে হারায় বি বি এন্ড সি আই রেলকে। ১৯৭২ সালে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বিটি স্টারকে ১০ দেয়।
একই ম্যাচে দুজনের হ্যাট্রিক ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ৩৪ বছর পর করলেন বিষ্ণু ও মহিতোষ। এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে করেছিলেন চিমা ও কুলজিৎ। অনেকদিন পর ১০ গোলে জয় পাওয়ার হাতছানি ছিল লাল হলুদের সামনে, এত দশক পর পুরানো রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ এসেছিল লাল হলুদের কাছেই। মঙ্গলবার ঘরের মাঠে নিজেদের সেই রেকর্ড ছুঁতে পারলেও অল্পের জন্য তা ভাঙতে পারলেন না বিনো জর্জের ছেলেরা। এই ম্যাচ জিতলেও চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই পিছিয়ে লাল হলুদ।












Click it and Unblock the Notifications