CFL 2023: পুলিশের ব্যারিকেড ভাঙল ইমামি ইস্টবেঙ্গল, দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল লাল হলুদ
কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে রেনোবোর কাছে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে মরসুমের প্রথম জয়ের স্বাদ পেল লাল হলুদ ব্রিগেড। নৈহাটিতে পুলিশের ব্যারিকেড ভেঙে জয় আনল ইমামি ইস্টবেঙ্গল। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ম্যাচের ফল ৪-২।
কলকাতা লীগের ম্যাচে নৈহাটিতে ইস্টবেঙ্গল বনাম পশ্চিমবঙ্গ পুলিশের ম্যাচে প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল ২-১ গোলে এগিয়ে ছিল। পুলিশের আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় লাল হলুদ। দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে সার্থক গোলুইয়ের। পেনাল্টি পুলিশ গোল রক্ষক তানভীর বাঁচালে,ফিরতি বলে সার্থক গোল করেন।এরপর পুলিশের হয়ে পেনাল্টি থেকে গোল করেন সুব্রত বিশ্বাস।

কিন্তুদ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল হজম করে বসে লাল হলুদ। রাজীব দত্ত গোল করে খেলার ফল ২-২ করেন।এরপর জ্বলে উঠলেন বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন দ্বীপ সাহা এবং অভিষেক কুঞ্জম। ৪-২ ফলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল।
তবে পুলিশ দলের রক্ষণ অত্যন্ত দুর্বল ছিল। বিশেষ করে চতুর্থ গোলটি উপহার পাওয়া ইস্টবেঙ্গলের। নিজেদের বক্সে পুলিশ গোলরক্ষক বল পাঠান এক ডিফেন্ডারের কাছে। সেই ফুটবলার আবার ব্যাক পাস করেন সতীর্থকে। সেই বল ফের গোলরক্ষকের কাছে ফেরত পাঠাতে গেলে চলে যায় লাল হলুদ ফুটবলার অভিষেকের পায়ে। গোল করতে ভুল করেননি অভিষেক।
সিনিয়র দল হোক বা রিজার্ভ- গত মরসুমে গোল করার লোক না থাকায় বারবার ভুগেছে ইস্টবেঙ্গল।
এবারও কলকাতা লিগে রেনবো এসির বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য চার দিয়ে সমর্থকদের কিছুটা স্বস্তি দিলেন লাল হলুদের যুবরা।
লিগের প্রথম ম্যাচেই পুলিশের মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু পঞ্চায়েত ভোটের জন্য সেই ম্যাচ পিছিয়ে সোমবার হল। এই জয় কিছুটা হলেও স্বস্তি দিল বিনো জর্জকে।












Click it and Unblock the Notifications