CFL 2023: ডার্বি জট অব্যাহত, মোহনবাগান এসজির দিন বদলের আবেদন খারিজ আইএফএ-র, ওয়াকওভার পাবে লাল হলুদ?
কলকাতা লিগের ভাগ্য ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গিয়েছে। লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান। কিন্তু শীতের শুরুতেই ডার্বি নিয়ে সরগরম ময়দান। মোহনবাগান সুপার জায়ান্টের আবেদন খারিজ করে দিল আইএফএ। আগামী ৩০ নভেম্বরই কলকাতা লিগের বড় ম্যাচ রাখার সিদ্ধান্ত বহাল রাখল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা।
আইএসএল, এএফসি কাপের ঠাসা ক্রীড়াসূচির জন্য ২৮ ডিসেম্বরের পর কলকাতা লিগের ডার্বি রাখার আবেদন করা হয় মোহনবাগান এসজির পক্ষ থেকে। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত সুতারকীনেরর অফিসে বৈঠক করলেন আইএফএ কর্তারা। সেখানেই বৃহস্পতিবার বড় ম্যাচ করার সিদ্ধান্তে অনড় থাকল আইএফএ। সবুজ মেরুন নিজেদের সিদ্ধান্তে অনড়। ফলে ডার্বিত বল গড়াবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকল মঙ্গলবার রাত পর্যন্ত।

এই ডার্বি খেলতে মাঠে দল নামাবে না সবুজ -মেরুণ শিবির৷ ফলে কলকাতার লিগের বহুকাঙ্খিত ডার্বি হওয়ার সম্ভবনা কম৷ ২৮ ডিসেম্বরের পর কলকাতা লিগের মূল্যহীন বড় ম্যাচ করারপাশাপাশি এই নিয়ে ইস্টবেঙ্গল এবং আইএফএ কর্তাদের সঙ্গে বৈঠকে বসার আর্জি জানানো হয় সবুজ মেরুনের পক্ষ থেকে।
এরআগে মোহনবাগান এসজির পক্ষ থেকে কলকাতা লিগের ডার্বি নৈইমউদ্দিনের নামে ম্যাচ করার আবেদন জানানো হয়। এরআগে সবুজ মেরুনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ৩০ নভেম্বর মোহনবাগানের পক্ষে ডার্বি খেলা সম্ভব নয়। একইসঙ্গে বলা হয়, পরের তিন সপ্তাহ ঠাসা সূচি আছে।
তাই বাগানের আবেদনে সাড়া না দিয়ে বৃহস্পতিবারই ডার্বি করার সিদ্ধান্তে বহাল আইএফএ।এরফলে ইমামি ইস্টবেঙ্গল লিগের ডার্বিতে ওয়াকওভার পেতে পারে।












Click it and Unblock the Notifications