কলকাতা প্রিমিয়ার লিগে শক্ত গ্রুপে সবুজ মেরুন, লাল হলুদের পথ তুলনায় সহজ
কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপবিন্যাস হয়ে গেল আজ। লটারির মাধ্যমে হয়েছে গ্রুপবিন্যাস। যাতে দেখা যাচ্ছে গ্রুপ-১ হয়ে গিয়েছে গ্রুপ অব ডেথ। ইমামি ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ ২-তে। যা তুলনামূলকভাবে অনেক সহজ।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, বিভিন্ন দল ইতিমধ্যেই দল গঠন করে ফেলেছে। ফলে এবার থেকে ভূমিপুত্রদের রাখা বাধ্যতামূলক করা যাচ্ছে না। আগামী বছর থেকে সেই নিয়ম চালু করা হবে।

লটারির মাধ্যমে নির্ধারিত গ্রুপ ১-এ কঠিন লড়াই। এটিকে মোহনবাগান, মহমেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি এই গ্রুপে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এ ছাড়াও এই গ্রুপে রয়েছে টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস।

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের গ্রুপেই রয়েছে কালীঘাট এমএস। ফলে বন্দ্যোপাধ্যায় পরিবারের লড়াই এবার জমজমাট কলকাতা প্রিমিয়ার লিগে। আর্মি রেড, ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও পাঠচক্র রয়েছে ১ নম্বর গ্রুপে।
২৫ জুন থেকে লিগ শুরুর কথা। তিন প্রধানের মাঠে, এমনকী নৈশালোকেও খেলা চালানোর পরিকল্পনা রয়েছে।

ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রুপ ১-এ রয়েছে ভবানীপুর ক্লাব, যারা এবার বেশ শক্তিশালী দল গড়েছে। বাকি দলগুলি হলো পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস স্পোর্টিং, এরিয়ান ক্লাব, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, ক্যালকাটা কাস্টমস ও পশ্চিমবঙ্গ পুলিশ।
কবে কার সঙ্গে কার খেলা সেটা অবশ্য আইএফএ-র তরফে এখনও জানানো হয়নি।












Click it and Unblock the Notifications