ক্রোমার জোড়া গোলে লিগের শীর্ষস্থান ধরে রাখল পিয়ারলেস, স্থগিত ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ

ক্রোমার জোড়া গোলে লিগের শীর্ষস্থান ধরে রাখল পিয়ারলেস, স্থগিত ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ। কলকাতা লিগ কার? রবিবারের দুই ম্যাচের নির্ধারিত সময়ের পরও উত্তর জানা গেল না। ঝুলে রইল লিগের ভাগ্য

কলকাতা লিগ কার? রবিবারের দুই ম্যাচের নির্ধারিত সময়ের পরও উত্তর জানা গেল না।

বারাসতে নির্ধারিত সময়ে পিয়ারলেস বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ শুরু হয়েছিল। সেই ম্যাচে জর্জের বিরুদ্ধে জোড়া গোল ক্রোমার(৩৫ ও ৫২মি)। ম্যাচ জিতে লিগের ১১টি ম্যাচ শেষে পিয়ারলেসের পয়েন্ট এখন ২৩! মোহনবাগান, ইস্টবেঙ্গল,মহামেডান সবাইকে পিছনে ফেলে কলকাতা লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে এখন পিয়ারলেস। যদিও ম্যাচ জিতেও পিয়ারলেস ফুটবলাররা সেলিব্রেশন করতে পারলেন না।

ক্রোমার জোড়া গোলে লিগের শীর্ষস্থান ধরে রাখল পিয়ারলেস, স্তগিত ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ

কারণ, খারাপ মাঠের কারণে ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা কাস্টমস ম্যাচটি এদিন স্থগিত হয়। কলকাতায় ভারী বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন অংশে জল জমে যায়। বিশেষ করে সাইড লাইন ও কর্ণার ফ্ল্যাগের দিকে হাঁটু সমান জল জমে থাকে। খারাপ পরিস্থিতেতে মাঠ পরিদর্শনের পর ম্যাচ কমিশনার ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ স্তগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত জানান। লিগের চ্যাম্পিয়ন নির্ণায়ক পরিত্যক্ত ম্যাচটি পরিবর্তিত সূচিতে কবে খেলা হবে, সেই প্রসঙ্গে আইএফএ এখনও কিছু জানাতে পারেনি।

একনজরে পয়েন্ট টেবিল

স্থগিত ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ

সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচেই লিগের ট্রফি নির্ধারণ হতে চলেছে। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে শুধু জিতলেই হবে না, গোল পার্থক্যের কথাও মাথায় রাখতে হবে। এই মুহূর্তে ২৩ পয়েন্টে লিগ শীর্ষে পিয়ারলেস। তাঁদের গোল পার্থক্য ১৩। সেখানে ইস্টবেঙ্গলের গোল পার্থক্য ৭। অর্থাৎ শেষ ম্যাচে ৭ গোলে ম্যাচ জিতলে সরাসরি চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+