Carles Cuadrat: কলকাতা ছাড়লেন কুয়াদ্রাত, বিদায় বেলায় সমর্থকদের জন্য আবেগপ্রবণ বার্তা ম্যাজিক ম্যানের
গত ১ বছরের বেশি সময় ধরেই ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তিনি ছিলেন ম্যাজিক ম্যান বা প্রফেসর। কিন্তু ডুরান্ড কাপের ব্যর্থতা এবং আইএসএলের প্রথম তিন ম্যাচে হারের পরই কোচের কোচের পদ ছাড়েন কার্লেস কুয়াদ্রাত। সোমবারই কুয়াদ্রাতের সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছিল। তার ঠিক পাঁচদিন পরই কলকাতা ছাড়লেন স্প্যানিশ কোচ। শুক্রবার স্পেনে ফিরে গেলেন লাল হলুদের সদ্য প্রাক্তনী।
কলকাতা ছাড়ার আগে নিজের বিদায়ী বার্তাটা লাল হলুদ সমর্থকদের জন্য দিয়ে গেলেন কুয়াদ্রাত। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন সঙ্গে লম্বা বিবৃতি। সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ নিয়েই জীবন। সোশ্যাল মিডিয়ায় কুয়াদ্রাতের বার্তায় শুধুই আবেগ আর আবেগ।

এখানেই থেমে না থেকে লাল হলুদ সমর্থকদের জন্য কুয়াদ্রাতের বার্তা, আমি ইস্টবেঙ্গেলর মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হিসেবে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অন্য পেশাদারদের মতোই। যাতে সেই অবদান চিরকাল স্মরণীয় থাকে। আমি প্রার্থনা করব আমাগো ফ্যান এবং লাল হলুদ পরিবার আগামী দিনে অনেক সাফল্য পাবে।
একইসঙ্গে কুয়াদ্রাত ধন্যবাদ জানিয়েছেন আপামোর লাল হলুদ সমর্থকদের। তাঁর কথায়, 'লাল হলুদ সমর্থকদের অনেক শ্রদ্ধা নিয়েই দেশ ছাড়লাম। সকলে মিলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা এক কথায় অনবদ্য। জয় ইস্টবেঙ্গল।' আসলে কোচদের জীবন এমনই হয়। সাফল্য পেলে তিনি নায়ক, দল একটু ব্যর্থ হলেই তিনি ভিলেন।
কুয়াদ্রাতের কোচিংয়ে ৪০ ম্যাচের মধ্যে ১৬টি ম্যাচে জয় পায় লাল হলুদ, ১৬ ম্যাচেই হারে। ৮ ম্যাচে ড্র করে। শেষ চার বছরে তিনিই সব থেকে সফল কোচ। কিন্তু চলতি মরশুমে শুরু থেকেই তাঁর কোচিং নিয়ে প্রশ্ন উঠে। ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্স, আইএসএলের শুরুর তিন ম্যাচে একটিতেও জয় পায়নি ইস্টবেঙ্গল, গ্যালারিতে কুয়াদ্রাতকে নিয়ে গো ব্যাক ধ্বনি উঠে যায়। ম্যানেজমেন্টের আস্থাও ক্রমশ কমতে থাকে কুয়াদ্রাতের উপর থেকে।
গত সোমবার বিবৃতি জারি করা ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বিবৃতি জারি করে ঘোষণা করা হল ইস্টবেঙ্গল হেড কোচের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লেস কুয়াদ্রাত।












Click it and Unblock the Notifications