ইমামি ইস্টবেঙ্গলে স্টিফেন অতীত, নতুন হেড কোচ বেঙ্গালুরুকে আইএসএল জেতানো কুয়াদ্রাত
ইমামি ইস্টবেঙ্গল নতুন হেড কোচের নাম ঘোষণা করে দিল। নানা জল্পনায় ইতি টেনে লাল হলুদের কোচের দায়িত্ব তুলে দেওয়া হলো কার্লস কুয়াদ্রাতের (Carles Cuadrat) হাতে। তাঁর প্রশিক্ষণেই ২০১৮-১৯ মরশুমে আইএসএল জেতে বেঙ্গালুরু এফসি।
কুয়াদ্রাতের সঙ্গে ২ বছরের চুক্তি সেরেছেন ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা। এদিনই টুইটারে স্টিফেন কনস্ট্যানটাইনের সঙ্গে বিচ্ছেদ পর্বের ঘোষণা করেছিল ইমামি ইস্টবেঙ্গল। বিকেলে নতুন কোচের নাম ঘোষণা।

ইমামি ইস্টবেঙ্গলের তরফে প্রকাশিত প্রেস বিবৃতিতে কুয়াদ্রাত বলেন, ২ বছরের জন্য এই ক্লাবের হেড কোচের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। ভারতীয় ফুটবলের অনেক ট্রফি জিতেছে এই ঐতিহ্যশালী ক্লাব। সেই ক্লাবের গরিমা অটুট রেখে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।
৫৪ বছরের স্পেনীয় কোচ কুয়াদ্রাতের কথায়, ভারতে কোচের দায়িত্ব নিয়ে ফিরতে পেরেও ভালো লাগছে। এই দেশে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। ক্লাবের বিশ্বব্যাপী বিশাল ফ্যান বেসকে আরও আনন্দের নানা মুহূর্ত উপহার দিতে নিজের সেরাটাই দেব। আশা করব, সমর্থকরা বিপুল সংখ্যায় হাজির হয়ে গ্যালারির রং লাল-হলুদে পরিণত করবেন।

২০১৬ সালে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হয়েছিলেন। ২০১৬ থেকে ২০১৮ সালে বেঙ্গালুরু এফসি ফেডারেশন কাপ ও সুপার কাপ জেতে। প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি কাপ ফাইনাল খেলে। ২০১৮ সালে কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসির হেড কোচ হন। তাঁর প্রশিক্ষণেই বেঙ্গালুরু এফসি প্রথম দল হিসেবে লিগশীর্ষে থাকে এবং আইএসএল খেতাব জেতে।
কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন বেঙ্গালুরু এফসি পরের বছরও প্লে-অফে পৌঁছেছিল। ২০১৮ সালে বেঙ্গালুরু এফসি ১১টি ম্যাচে অপরাজেয় ছিল, যার মধ্যে টানা ৬টি ম্যাচ জেতে। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ১৭টি ম্যাচে অপরাজেয় থাকে। এএফসি কাপ কোয়ালিফায়ারে পারো এফসিকে ৯-১ গোলে হারিয়েছিল কুয়াদ্রাতের বেঙ্গালুরু এফসি।

লা মাসিয়ার ছাত্র ডিফেন্ডার কুয়াদ্রাত বার্সেলোনার বয়সভিত্তিক দলে খেলেছেন ১৯৭৮ থেকে ১৯৮৮ অবধি। ১৯৮৬ ও ১৯৮৭ সালে বার্সেলোনার যুব দলের হয়ে অনূর্ধ্ব ১৯ স্প্যানিশ কাপ জেতেন। ১৯৮৮ সালে বার্সেলোনার ফার্স্ট দলের হয়ে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। ১৯৮৫ উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপেও খেলেছেন।
#AmagoFans, here’s the announcement you had been waiting for! 📢 ❤️💛
— East Bengal FC (@eastbengal_fc) April 25, 2023
Join us in welcoming our new Head Coach 𝐂𝐚𝐫𝐥𝐞𝐬 𝐂𝐮𝐚𝐝𝐫𝐚𝐭, who has signed a two-year deal with the Club! ✍️#JoyEastBengal #EmamiEastBengal #WelcomeCoachCuadrat pic.twitter.com/ste1YMPWHK
২০২০-২১ মরশুমে বেঙ্গালুরু এফসির হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতির পর কুয়াদ্রাত সাইপ্রাসের আপিস লিমাসলের সহকারী কোচের ভূমিকা পালন করছিলেন। সাইপ্রাসের প্রথম ডিভিশনের ক্লাবটিকে উন্নীত করার পাশাপাশি প্লে-অফেও পৌঁছে দেন। ড্যানিশ সুপারলিগার দল এফসি মিডজিল্যান্ডের সহকারী কোচ থাকাকালীনই পান লাল হলুদের অফার।
🚨 𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓 🚨
— East Bengal FC (@eastbengal_fc) April 25, 2023
We would like to thank Coach @StephenConstan for his services to the Club during the past season.
We’ve had some great moments together and as the Red & Gold family, we wish him all the best for the road ahead!#EmamiEastBengal #EastBengalFC pic.twitter.com/wpyQ7z6VnT
ইমামির তরফে দেবব্রত মুখোপাধ্যায় বলেন, আমরা কুয়াদ্রাতকে পেয়ে খুবই খুশি। কোচিংয়ে তাঁর বিপুল অভিজ্ঞতা ও ভারতীয় ফুটবলে উল্লেখযোগ্য ট্র্যাক রেকর্ড রয়েছে। যার সুফল হিসেবে আমরা শক্তিশালী দল গঠন করে ভারতীয় ফুটবলে নতুন উচ্চতায় আমরা পৌঁছতে চাই। সদ্যপ্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে ধন্যবাদ ও শুভেচ্ছাও জানানো হয় ক্লাবের তরফে।












Click it and Unblock the Notifications