পুজো মিটলে হয়ত লিগ! ডাক্তার-ক্রীড়াদপ্তরের সঙ্গে আগে বৈঠক, কলকাতা লিগের আপডেট

পুজো মিটলে হয়ত লিগ! ডাক্তার-ক্রীড়াদপ্তরের সঙ্গে আগে বৈঠক, কলকাতা লিগের আপডেট

করোনা থাবার থমকে ফুটবল। জার্মানির বুন্দেসলিগা ১৬ মে শুরু হলেও এখন অন্য লিগগুলি ভাইরাস আতঙ্কে শুরু করা যায়নি। এই পরিস্থিতিতে ভারতেও ফুটবল পুরোপুরি বন্ধ। দেশে সংক্রমিত সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ছাড়িয়েছে। ফলে ভারতের মাঠে ফুটবল গড়ানো এখন বিশ বাঁও জলে। সেক্ষেত্রে কলকাতা লিগ হওয়া নিয়েও আশঙ্কা।

কলকাতা লিগ নিয়ে নতুন ইঙ্গিত

কলকাতা লিগ নিয়ে নতুন ইঙ্গিত

আইএফএ সচিব জয়দীপ মুখার্জি আগেই ইঙ্গিত দিয়েছিলেন চতুর্থ লকডাউন উঠলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও ক্লাবগুলির সঙ্গে কলকাতা লিগ করা নিয়ে বৈঠকে বসবেন। সেই সঙ্গে অক্টোবরের আগে লিগ শুরুর সম্ভাবনা নেই তাও জানিয়েছেন। এবার লিগ শুরু নিয়ে নতুন ইঙ্গিত দিলেন সচিব।

 পুজোর পর কলকাতা লিগ

পুজোর পর কলকাতা লিগ

এবছর সম্ভবত পুজোর পর কলকাতা লিগ শুরু হতে পারে। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি লিগ নিয়ে এই বিকল্পের ভাবনার কথা জানিয়েছেন।

সচিব যা জানিয়েছেন

সচিব যা জানিয়েছেন

আইএফএ সচিব জয়দীপ মুখার্জি জানান, ' দেশে করোনা নিয়ে যেমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অক্টোবরের শেষে, পুজোর পর ঘরোয়া লিগ শুরু নিয়ে ভাবা হচ্ছে। লকডাউন উঠলে জুন মাসে আইএফএ অফিস খোলার পর বৈঠকে এই নিয়ে আলোচনা হবে।

ডাক্তার ও সরকারের সঙ্গে আগে বৈঠক

ডাক্তার ও সরকারের সঙ্গে আগে বৈঠক

তিনি আরও বলেন 'শহরের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে প্রথমেই কমিটি গঠন করে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে খেলা শুরু করা যায় আলোচনা করা হবে। এরপর খেলোয়াড়, কোচ,স্টাফ, রেফারিদের জীবন সুরক্ষিত করে মাঠে বল গড়ানো নিয়ে সরকারের সঙ্গে বৈঠক হবে।'

দেশে ফুটবল শুরু কবে

দেশে ফুটবল শুরু কবে

অন্যদিকে সর্বভারতীয় ফেডারেশনও অক্টোবরে দেশের ফুটবল মরসুম শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে। করোনা ধাক্কার কারণে সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরে জাতীয় মরসুম শুরুর আশা রাখছেন বলে এআইএফএফ সচিব কুশল দাস জানিয়েছেন।

মাঠ নিয়ে সমস্যা?

মাঠ নিয়ে সমস্যা?

সেক্ষেত্রে একই সময় আই লিগ ও ঘরোয়া লিগের সূচি ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রবল। ঘরোয়া লিগে দুই প্রধান খেলবে, অন্য দিকে একই সময়ে আই লিগ হলে মাঠ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ক্লাবগুলির সঙ্গে আলেচনা হলে অবশ্য মাঠ সমস্যা থাকবে না বলে মনে করছেন সচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+