Calcutta Football League 2023: অভিষেকের দলের ম্যাচ দিয়ে লিগের বোধন, মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কবে?
সূচি প্রকাশ হয়ে গেল কলকাতা লিগের। ২৫জুন থেকেই প্রিমিয়ার লিগের বল গড়াবে ময়দানে। জুলাই মাসের প্রথম সপ্তাহে নামবে তিন প্রধান। সরকারিভাবে সূচি প্রকাশ করল আইএফএ।
কলকাতা লিগে মোহনবাগান এসজি ৫ জুলাই নামছে নৈহাটির মাঠে সবুজ মেরুনের প্রতিপক্ষ পাঠচক্র। এই ম্যাচ শুরু হবে দুপুর ৩.৩০টে পরের দিনই নামছে সাদা কালো ব্রিগেড। ৬ জুলাই নিজেদের ঘরের মাঠে মহামেডান খেলবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। এই ম্যাচও শুরু হবে দুপুর ৩.৩০ থেকে ।

২৫ জুন হবে সিএফএলের বোধন। প্রথম ম্যাচেই নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসি এবং সাদার্ন সমিতি। জাঁকজমকভাবে কলকাতা লিগের উদ্বোধন করতে চাইছেন আইএফএ কর্তারা। রবিবার বিকেলে শুরু হবে অনুষ্ঠান। নৈশালোকের আলোয় হবে ম্যাচ। সেদিন সন্ধে ৭টায় খেলা শুরু হতে পারে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থাকবেন উদ্বোধনে। তাছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা থাকবেন।

কলকাতা প্রিমিয়র ডিভিশনে দুটি গ্রুপ করা হয়েছে। জুন মাসে অবশ্য তিন প্রধানের কোনও ম্যাচ রাখা হয়নি। লিগের প্রথম দিন একটিই ম্যাচ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গাইড লাইন মেনে এবার লিগে খেলানো হবে না কোনও বিদেশি। স্থানীয় ফুটবলারদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। ভূমিপুত্রদের তুলে আনতে সিএফএলে এবার থাকছে না বিদেশি খেলানোর নিয়ম।
আর এবার মূলত যুব ফুটবলারদের নিয়ে লিগের দল গঠন করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দলের ফুটবলারদের গড় বয়স ২২ বছর। প্রতিদিন যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডে চলছে অনুশীলন। কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে প্রস্তুতি সারছেন সবুজ মেরুন ফুটবলাররা।
সিনিয়র দলের সাপ্লাই লাইন তৈরির জন্যই কলকাতা লিগকে ব্যবহার করতে চাইছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, অভিষেক সূর্যবংশী, রবি বাহাদুর রানা, এনসন সিং, লালরিনলিয়ানা নামতে, আর্শ আনোয়ার শেখরা।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications