হার দিয়ে কলকাতা লিগ শুরু করল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান

ডুরান্ড কাপে প্রথম ম্যাচে মহামেডানকে হারিয়ে মরসুম শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচের পারফর্ম্যান্স দেখে দল নিয়ে সমর্থকদের প্রত্যাশা শুরুর মাঝেই স্বপ্নভঙ্গ!

মরসুমের দ্বিতীয় ম্যাচেই জোর ধাক্কা খেল মোহনবাগান।

ডুরান্ড কাপে প্রথম ম্যাচে মহামেডানকে হারিয়ে মরসুম শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচের পারফর্ম্যান্স দেখে দল নিয়ে সমর্থকদের প্রত্যাশা শুরুর মাঝেই স্বপ্নভঙ্গ!

হার দিয়ে কলকাতা লিগ শুরু গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানের

মরসুমের দ্বিতীয় ম্যাচে আজ ঘরোয়া লিগে অভিযানের শুরুতেই পিয়ারলেসের কাছে হেরে বসল মেরিনার্স। সেটাও ০-৩ ব্যবধানে। মোহনবাগানকে এদিন মাটি ধরালেন একসময়ের বাগান প্রাক্তনি আনসুমানা ক্রোমা। ম্যাচে এদিন দু'বার মোহনবাগানের জালে বল ঠেলে দেন লাইবেরিয়ান এই বিদেশি। পিয়ারলেসের হয়ে অন্য গোলটি করেছেন লক্ষীকান্ত মান্ডি। ফলে ঘরের মাঠে তিন গোলে হার দিয়ে কলকাতা লিগ শুরু করল গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান।

প্রথমার্ধের ২০ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে গোল করেন ক্রোমা। শিল্টনকে কাটিয়ে গোল করে চলে যান লাইবেরিয়ান বিদেশি। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে মাঠ ছাড়ে পিয়ারলেস।

ম্যাচের বাকি দুটি গোল দ্বিতীয়ার্ধে। ৭৬ মিনিটে শিল্টন গোল থেকে বেড়িয়ে এলে ক্রোমার পাস থেকে গোল করে পিয়ারলেসকে ২-০ এগিয়ে দেন লক্ষ্মীকান্ত মান্ডি। ৭৯ মিনিটে বাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে আরও একটি গোল করেন ক্রোমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+