এই কারণেই ভেস্তে গেল কলকাতা লিগের মোহনবাগান- পিয়ারলেস উদ্বোধনী ম্যাচ

শুক্রবার থেকে কলকাতা লিগের ঢাকে কাঠি পড়ার কথা থাকলে ভেস্তে গেল উদ্বোধনী ম্যাচ।

শুক্রবার থেকে কলকাতা লিগের ঢাকে কাঠি পড়ার কথা থাকলে ভেস্তে গেল উদ্বোধনী ম্যাচ।

২৬ জুলাই মোহনবাগান মাঠে মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে এবারের কলকাতা লিগ শুরু হওয়ার কথা ছিল। মোহনবাগান মাঠে এই মুহূর্তে গ্যালারি সংস্কারের কাজ চলছে। এই মুহূর্তে মূলত মোহনবাগানের সদস্য গ্যালারির তলায় পুরোদমে নতুন ড্রেসিংরুম তৈরির কাজ চলছে। সেকারণে ম্যাচের আগে পূর্ত দপ্তরের ফিট সার্টিফিকেট পাওয়া যায়নি। যার ফলে শুক্রবারের কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচ ভেস্তে গেল।

এই কারণেই ভেস্তে গেল কলকাতা লিগের মোহনবাগান- পিয়ারলেস উদ্বোধনী ম্যাচ

বৃহস্পতিবার আইএফএ-র পক্ষ থেকে ম্যাচটি স্তগিত ঘোষণা করা হয়েছে। আইএফ এ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, 'বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোহনবাগানের ইঞ্জিনিয়াররা পূর্ত দপ্তরের হাতে ফিট সার্টিফিকেট তুল দিতে না পারায়, তা এখনও পুলিশের কাছে জমা দেওয়া সম্ভব হয়নি। সেকারণেই এই ম্যাচটি মোহনবাগান মাঠে আয়োজন করা সম্ভব হচ্ছে না।'

এই ম্যাচটি অগাস্টের মাঝামাঝি আয়োজন করা হতে পারে বলে সচিব জানিয়েছেন।আপাতত লিগে ১৪ অগাস্ট পর্যন্ত প্রথম দফার সূচি প্রকাশ পেয়েছে। পরবর্তী সূচি তৈরি করার ক্ষেত্রে এই ম্যাচটি শুরুতেই রাখা হতে পারে।

সেক্ষেত্রে মোহনবাগান তাঁদের অভিযান শুরু করছে ৬ অগাস্ট। ঐ দিন ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগে অভিযান শুরু করতে চলেছে সবুজ-মেরুন শিবির। অন্যদিকে ২ অগাস্ট ডুরান্ড কাপে মহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বি ম্যাচ দিয়ে মরসুম শুরু করতে চলেছে মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+