জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শেষ করল মোহনবাগান
জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শেষ করল গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগান। রবিবার কালীঘাটের বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতল সবুজ-মেরুন ব্রিগেড
জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শেষ করল গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগান।
রবিবার কালীঘাটের বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতল সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের হয়ে গোল করেন সালভা চামোরো, শেখ ফৈয়াজ ও ফার্ন মোরান্তে। ম্যাচ জিতলেও মেরিনার্সদের লিগ জয়ের অবশ্য কোনও আশা নেই। ১১ ম্যাচ শেষে ২০ পয়েন্টে লিগ শেষ করল তারা। এদিন অন্য ম্যাচে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে ১১ ম্যাচ শেষে ২৩ পয়েন্টে পৌঁছে এই মুহূর্তে টেবিল টপার পিয়ারলেস।

অন্যদিকে মাঠে বিক্ষিপ্তভাবে বৃষ্টির জল জমে থাকার কারণে ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা কাস্টমস ম্যাচটি বাতিল হয়েছে। এই মুহূর্তে তাই মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই দলই ২০ পয়েন্টে। তবে এদিন কালীঘাটকে তিন গোল দেওয়ার পর মোহনবাগানের গোল পার্থক্য ১০। অন্যদিকে ইস্টবেঙ্গল ১ ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট,যেখানে তাঁদের গোলপার্থক্য ৭।
পরবর্তী সূচিতে কাস্টমসের বিরুদ্ধে এদিনের স্থগিত ম্যাচ ইস্টবেঙ্গল জিতলে বা ড্র করলে লিগের পয়েন্ট তালিকায় ২ নম্বরে উঠে আসবে লাল-হলুদ ব্রিগেড। তখন ৩ নম্বরে নেমে যাবে মোহনবাগান।












Click it and Unblock the Notifications