থ্রিলার লড়াইয়ে মোহনবাগানকে হারিয়ে দু'নম্বরে উঠে এল মহামেডান

থ্রিলার ম্যাচ মোহনবাগানকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিল মহামেডান,এই জয়ের ফলে ৯ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের পয়েন্ট টেবিলে দু'নম্বরে উঠে এল সাদা কালো ব্রিগেড।

যুবভারতীতে মিনি ডার্বি ম্যাচে হার মোহনবাগানের। মহামেডানের কাছে হেরে বসল মোহনবাগান।

থ্রিলার ম্যাচ মহামেডান ম্যাচ জেতে ৩-২ ব্যবধানে। এই জয়ের ফলে কলকাতা লিগে ৯ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে দু'নম্বরে উঠে এল সাদা কালো ব্রিগেড। সেই সঙ্গে ডুরান্ড কাপে মোহনবাগানের কাছে হারের বদলা নিল মহামেডান। অন্যদিকে এই হারের ফলে এবারের মতো গত বারের চ্যাম্পিয়ন দল মোহনবাগানের ঘরোয়া লিগ জয়ের স্বপ্ন শেষ হল। ৯ ম্য়াচ শেষে ১৪ পয়েন্ট বাগানের।

থ্রিলার লড়াইয়ে মোহনবাগানকে হারিয়ে দুনম্বরে উঠ এল মহামেডান

এদিন ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্য়ে দুটি গোল খেয়ে বসে কিবু ভিকুনার দল। ৭ মিনিটে করিম ওমোলজার গোলে এগিয়ে যায় মহামেডান। এরপর ৩ মিনিটের মধ্যেই মহামেডানের হয়ে ব্যবধান ২-০ করে দেন তীর্থঙ্কর সরকার। বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন বাগানের প্রাক্তন ফুটবলার। ২৫ মিনিটে বেইতিয়ার গোলে ব্য়বধান কমালেও প্রথমার্ধে ১-২ অবস্থায় পিছিয়ে থেকে মাঠ ছাড়ে মোহনবাগান।

সাদা কালো বাহিনীর হয়ে শেষ গোলটি জন চিডির। ৬১ মিনিটে বাগান রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল মুখ খোলেন চিডি। দ্বিতীয়ার্ধে ৩-১ পিছিয়ে থাকা অবস্থায় তেড়েফুঁড়ে আক্রমণে গতি বাড়ালে ৭০ মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান মার্টিনেজ পেরেজ। শেষ পর্যন্ত মহামেডান ম্যাচ জেতে ৩-২ ব্যবধানে।

একনজরে পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ-

১) ৮ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিয়ারলেস

২) ৯ ম্যাচে মহামেডান ১৬ পয়েন্ট নিয়ে দু'নম্বরে

৩) ৮ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইস্টবেঙ্গল

৪) ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ভবানীপুর

৫) ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+