কলকাতা লিগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল, বিদেশি বিভ্রাটের কারণে চোটলেন আলেজান্দ্রো
শুক্রবার কলকাতা লিগে অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। লিগে তাঁদের প্রথম প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। সেই ম্যাচের আগে লাল-হলুদ ম্যানেজমেন্টের উপর চটলেন ক্লাবের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ গার
শুক্রবার কলকাতা লিগে অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। লিগে তাঁদের প্রথম প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। সেই ম্যাচের আগে লাল-হলুদ ম্যানেজমেন্টের উপর চটলেন ক্লাবের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া।

কলকাতা লিগের প্রথম ম্যাচে, ডুরান্ড কাপের দুই ম্যাচে দুরন্ত ছন্দে থাকা কোলাডোর সার্ভিস পাচ্ছে না আলেজান্দ্রো। কোলাডোর কাঁধে চোট রয়েছে। সেকারণে তাঁকে ৭২ ঘন্টা বিশ্রামে নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে জর্জের বিরুদ্ধে স্প্যানিশ বিদেশি থাকছেন না।
অন্যদিকে দলের অন্য দুই বিদেশি কাশিম আইদারা ও বোরহাকেও জর্জ ম্যাচে পাচ্ছেন না কোচ। দুই ফুটবলারের সঙ্গে ৬ জুলাইয়ের আগে সই সেরে রাখা হয়নি। সেক্ষেত্রে কলকাতা লিগের প্রথম ম্যাচে দুজনকে পাওয়া যাবে না। সেই নিয়ে ম্যানেজমেন্টের উপর চটলেন আলেজান্দ্রো।
সেক্ষেত্রে এক বিদেশি নিয়েই ইস্টবেঙ্গলকে ম্যাচ খেলতে হবে।জামেশপুরের বিরুদ্ধে ডুরান্ডের ম্যাচে খেলা ক্রেসপি মারতিকে নিয়ে দল তৈরি করতে হবে আলেজান্দ্রোকে। ডুরান্ডে দুই ম্যাচে ৮ গোল করে মরসুম শুরু করা ইস্টবেঙ্গল, কলকাতা লিগে এক বিদেশি নিয়ে কেমন শুরু করে, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications