কলকাতা লিগ ২০১৯: থ্রিলার ম্যাচে ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হাতছাড়া করল ইস্টবেঙ্গল। ভবানীপুরের কাছে এদিন আটকে গেল লাল-হলুদ ব্রিগেড। কল্যানী স্টেডিয়ামে আজ ম্যাচ শেষ হয় ২-২ স্কোরলাইনে।

ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হাতছাড়া করল ইস্টবেঙ্গল। ভবানীপুরের কাছে এদিন আটকে গেল লাল-হলুদ ব্রিগেড। কল্যানী স্টেডিয়ামে আজ ম্যাচ শেষ হয় ২-২ স্কোরলাইনে।

শেষ মুহূর্তের নাটক

শেষ মুহূর্ত পর্যন্ত দুই দল একে অন্যকে জমি ছেড়ে দেয়নি। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ১-১ ছিল। এরপর ৮৩ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের হয়ে ২-১ করেন গোমেজ। কোলাডোর ফ্রিকিক থেকে সাইড ভলিতে দলকে এগিয়ে দেন বোরহা গোমেজ। লাল-হলুদ ব্রিগেড এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। আক্রমণে গতি বাড়িয়ে ৮৪ মিনিটে কালীঘাটের হয়ে ২-২ করেন দেন জগন্নাথ সাহা।

প্রথমার্ধ

এর আগে ইস্টবেঙ্গলকে ম্যাচ শুরুর প্রথম দশ মিনিটের মধ্যে এগিয়ে দেন পিন্টু মাহাতো। ৭ মিনিটে ইনস্টেপে গোল করে যান পিন্টু। প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল মোহনবাগান।

দ্বিতীয়ার্ধ

দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য ভবানীপুর। পিছিয়ে থাকা অবস্থায় ৫৮ মিনিটে কামোর গোলে ১-১ করে শংকরলাল চক্রবর্তীর ভবানীপুর।শেষ দিকে দুই দল একে অন্যের জাল কাঁপিয়ে ২-২ ব্যবধানে ম্যাচ শেষ করে।

এই ম্যাচ ড্র করার পরে পয়েন্ট টেবিলে দু'নম্বরে উঠে এল ভবানীপুর। ইস্টবেঙ্গলের মতো ভবানীপুরও ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে রয়েছে। যদিও গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে দু'নম্বরে উঠে এল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+