মেসিও নাকি বিক্রি হয়ে যেতে পারেন, এমন সত্যি যা চমকে দেবে

নেইমারকে বার্সেলোনার থেকে কিনে নিয়ে দলবদলের বাজারে ভয়ের আবহ তৈরি করে দিয়েছে পিএসজি।

মেসিও বিক্রি হয়ে যেতে পারেন। চমকে উঠছেন তো। কিন্তু চমকাবেন না। সম্প্রতি নেইমারকে ১৬৭০ কোটি টাকা-র ট্রান্সফার মানি দিয়ে বার্সেলোনার থেকে ছিনিয়ে নিয়ে গেছে প্যারিস সেন্ট জার্মেইন।

মেসিও নাকি বিক্রি হয়ে যেতে পারেন

এরপর আর কেউই কোনও ক্লাবে নিরাপদ নয়। এত বড় ট্রান্সফার মানি দিয়েও যে তারকা ফুটবলার ছিনিয়ে নিজেদের দলে নিয়ে যাওয়া যায় পিএসজি সেই রাস্তা খুলে দিয়েছে। লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন এবার বার্সেলোনার মেসিকে নিয়েও সতর্ক থাকা উচিত। যদি কোনও ক্লাব ২২০ মিলিয়ন ইউরো দিতে পারে তাহলে যে ক্লাব মেসিকে চায় তারা ৩০০ মিলিয়ন ইউরোও দিতে পারে। যা ভারতীয় মুদ্রায় ২২৬৪ কোটি টাকা।

পথ দেখিয়েছেন নেইমার

নেইমারকে নিয়ে যাওয়ার জন্য প্যারিস সেন্ট জার্মেইন পুরো ট্রান্সফার মানি একসঙ্গে দিয়ে দিয়েছে। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, ' প্যারিস সেন্ট জার্মেইন কথা শুরু করার এক মাসের মধ্যে এত বিশাল অর্থ যোগাড় করে ফেলেছে। এতবড় অর্থ দিতেও তাদের ভাবতে হয়নি। আগে হলে ভাবতাম ৩০০ মিলিয়ন ইউরো কে দেব, এখন মনে হয় যে কেউ দিতে পারে।'

সতর্ক করলেন ক্লপ

এই পরিমাণ অর্থ দিয়ে প্লেয়ার ট্রান্সফারের সমালোচনা করে ক্লপ বলেছেন, এটা ঠিক হচ্ছে না। সব কিছুর একটা সীমা থাকা উচিত। ট্রান্সফার মানিরও একটা সীমা থাকা উচিত। এটা আটকাতে একটা ছোট্ট নিময় তৈরি কার উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+