বুন্দেসলিগার পঞ্চদশ সপ্তাহের খেলার ফলাফল একনজরে
জার্মান বুন্দেসলিগার ১৫তম সপ্তাহের খেলা শুরু হয়ে গিয়েছে শনিবার। ৯টি ম্যাচ খেলার কথা ছিল এই সপ্তাহে। তার মধ্যে ৭টি ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে। আরবি লেইপেজ ফের একবার লিগ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।
জার্মান বুন্দেসলিগার ১৫তম সপ্তাহের খেলা শুরু হয়ে গিয়েছে শনিবার। ৯টি ম্যাচ খেলার কথা ছিল এই সপ্তাহে। তার মধ্যে ৭টি ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে।
এই সপ্তাহের আকর্ষণীয় ম্যাচ হফেনহেইম বনাম বরুসিয়া ডর্টমুন্ডের খেলা ২-২ গোলে ড্র হয়েছে। মারিও গোডসে ও পিঁয়ের এমেরিক উবামেয়াং কোনওমতে টমাস টুশেলের মানরক্ষা করেছেন।

সবমিলিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের এই মরশুমের খারাপ খেলা অব্যাহত। ২৬ পয়েন্ট নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে পঞ্চম স্থানে। এদিকে আরবি লেইপেজ ফের একবার বায়ার্ন মিউনিখকে সরিয়ে লিগ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে। হেরথা বিএসসি-কে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলে।
শনিবারের খেলার ফল একনজরে
- হফেনহেইম ২-২ ডর্টমুন্ড
- আরবি লেইপেজ ২-০ হেরথা
- ওয়ের্ডার ব্রেমেন ১-১ এফসি কোলন
- শালকে ১-১ ফ্রেইবার্গ
- মেইনজ ৩-১ হ্যামবার্গার
- আগসবার্গ ১-০ মনচেনগ্ল্যাডবাখ
- উলফসবার্গ ১-০ এইনট্রয়ট
রবিবারের খেলার ফল
- ডার্মস্টাড ০-১ বায়ার্ন মিউনিখ
- বায়ার লেভারক্যুসেন ১-২ ইঙ্গোলস্টাড












Click it and Unblock the Notifications