বুন্দেসলিগার চতুর্দশ সপ্তাহের খেলার সূচী একনজরে
এই সপ্তাহের অন্যতম বড় ম্যাচ রয়েছে বায়ার্নের। এই সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে এফসি কোলনের খেলা রয়েছে। এছাড়া আরবি লেইপেজের খেলা রয়েছে ইঙ্গোলস্টাডের বিরুদ্ধে। এবার দেখে নেওয়া যাক কবে কার খেলা রয়েছে।
বুন্দেসলিগার চতুর্দশ সপ্তাহের খেলা শুরু হয়ে গিয়েছে। এই সপ্তাহের অন্যতম বড় ম্যাচ রয়েছে বায়ার্ন মিউনিখ ও উলফসবার্গের মধ্যে। মিউনিখে এই খেলাটি অনুষ্ঠিত হবে। এছাড়া হফেনহেইমের ম্যাচ রয়েছে এইনট্রয়টের বিরুদ্ধে।
গত কয়েকবছর ধরেই লিগের সেরার সেরা হয়েছে বায়ার্ন। তবে এবছর আরবি লেইপেজ বায়ার্নকে ছিটকে লিগ তালিকায় সবচেয়ে উপরে রয়েছে। ফলে লেইপেজের উপরে চাপ বাড়াতে এই সপ্তাহে অপেক্ষাকৃত দুর্বল উলফসবার্গকে হারিয়ে তিন পয়েন্ট অবশ্যই ঘরে তুলতে মরিয়া থাকবে বায়ার্ন।

এছাড়াও এই সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে এফসি কোলনের খেলা রয়েছে। এছাড়া আরবি লেইপেজের খেলা রয়েছে ইঙ্গোলস্টাডের বিরুদ্ধে। এবার দেখে নেওয়া যাক কবে কার খেলা রয়েছে।
শনিবার ১০, ডিসেম্বর
- এইনট্রয়ট VS হফেনহেইম - রাত ১ টা (শুক্রবার)
- ইঙ্গোলস্টাড VS আরবি লেইপেজ - রাত ৮টা
- বায়ার্ন মিউনিখ VS উলফসবার্গ - রাত ৮টা
- ফ্রেইবার্গ VS ডার্মস্টাড - রাত ৮টা
- হ্যামবার্গার VS আগসবার্গ - রাত ৮টা
- এফসি কোলন VS বরুসিয়া ডর্টমুন্ড - রাত ৮টা
- হেরথা VS ওয়ের্ডার ব্রেমেন - রাত ১১টা
রবিবার, ১১ ডিসেম্বর
- মনচেনগ্ল্যাডবাখ VS মেইনজ ০৫ - রাত ৮টা
- শালকে VS বায়ার লেভারকুসেন - রাত ১০টা












Click it and Unblock the Notifications