বুন্দেসলিগায় ত্রয়োদশ সপ্তাহের খেলার সূচী একনজরে
এই মুহূর্তে লিগ তালিকায় একেবারে শীর্ষে রয়েছে আরবি লেইপেজ। বায়ার্নের পাশাপাশি ডর্টমুন্ডকেও হারিয়ে দিয়েছে আরবি। এই সপ্তাহেও তাদের ম্যাচ রয়েছে শালকে ০৪ এর বিরুদ্ধে। এছাড়া আর কোন কোন ম্যাচ রয়েছে জেনে নিন।
জার্মান বুন্দেসলিগায় শনিবার শুরু হচ্ছে ত্রয়োদশ সপ্তাহ। এই সপ্তাহে লিগের সবচেয়ে জনপ্রিয় দল বায়ার্ন মিউনিখের ম্যাচ রয়েছে মেইনজ ০৫ দলের সঙ্গে। এই মুহূর্তে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। লিগে ভালো শুরু করেও কিছুটা খেই হারিয়ে ফেলেছে তারা।
পরপর বেশ কয়েকটি ম্যাচ বায়ার্ন ড্র করে লিগ তালিকায় ২ নম্বরে রয়েছে। এছাড়া ডর্টমুন্ডের বিরুদ্ধে একটি ম্যাচ তারা হেরেও গিয়েছে। এই সপ্তাহে বায়ার্ন কেমন করে সেদিকেই তাকিয়ে থাকবে ফুটবলপ্রেমীরা।

এই মুহূর্তে লিগ তালিকায় একেবারে শীর্ষে রয়েছে আরবি লেইপেজ। বায়ার্নের পাশাপাশি ডর্টমুন্ডকেও হারিয়ে দিয়েছে আরবি। এই সপ্তাহেও তাদের ম্যাচ রয়েছে শালকে ০৪ এর বিরুদ্ধে। এছাড়া আর কোন কোন ম্যাচ রয়েছে লিগের তা দেখে নিন একঝলকে।
শনিবারের ম্যাচের সূচী (ভারতীয় সময় অনুযায়ী)
মেইনজ ০৫ VS বায়ার্ন মিউনিখ - ৩ ডিসেম্বর - রাত ১টা (শুক্রবার)
হফেনহেইম VS এফসি কোলন - ৩ ডিসেম্বর - রাত ৮টা
বায়ার লেভারকুসেন VS এসসি ফ্রেইবার্গ - ৩ ডিসেম্বর - রাত ৮টা
বরুসিয়া ডর্টমুন্ড VS বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখ - ৩ ডিসেম্বর - রাত ৮টা
উলফসবার্গ VS হেরথা বিএসসি - ৩ ডিসেম্বর - রাত ৮টা
ওয়ার্ডার ব্রেমেন VS ইনগোলস্টাড - ৩ ডিসেম্বর - রাত ৮টা
আরবি লেইপজিগ VS শালকে ০৪ - ৩ ডিসেম্বর - রাত ১১টা
রবিবারের ম্যাচ
ডার্মস্টাড VS হ্যামবার্গার এসভি - ৪ ডিসেম্বর - রাত ৮টা
এফসি আগসবার্গ VS এইনট্রয়ট - ৪ ডিসেম্বর - রাত ১০টা












Click it and Unblock the Notifications