ব্রাজিলীয় বিশ্বকাপারের মা’কে অপহরণ, এক মহিলা সহ গ্রেফতার তিন

নিজের বাড়ি থেকেই অপহৃত হলেন ব্রাজিলের তারকা ফুটবলার টাইসনের মা রোসানগেলা ফ্রেডা। বাড়িতে নিরাপত্তার ঢিলেমির সুযোগ নিয়ে তাঁকে অপহরণ করে দুস্কৃতিরা। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন টাইসন।

নিজের বাড়ি থেকেই অপহৃত হলেন ব্রাজিলের তারকা ফুটবলার টাইসনের মা রোসানগেলা ফ্রেডা। বাড়িতে নিরাপত্তার ঢিলেমির সুযোগ নিয়ে তাঁকে অপহরণ করে দুস্কৃতিরা। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন টাইসন। ক্লাব ফুটবল খেলেন শাখতার ডনেস্কের হয়ে।

 ব্রাজিলীয় বিশ্বকাপারের মা’কে অপহরণ, এক মহিলা সহ গ্রেফতার তিন

গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের মন্টে বেনিতো শহরে টাইনসনদের নিজেদের বাড়ি থেকেই অপহরণ করা হয় টাইসনের মা-কে। ফুলের ডেলিভারি বয় সেজে হাতে ফুল নিয়ে সরাসরি টাইসনদের বাড়িতে ঢুকে যায় দুস্কৃতিরা। বিপদ বুঝে টাইসনের মা বাড়ির ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করলেও তাঁকে বাইরে নিয়ে এসে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে তুলে নেয় দুস্কৃতিদের গ্যাং। পুরো ঘটনাটাই রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়।

 ব্রাজিলীয় বিশ্বকাপারের মা’কে অপহরণ, এক মহিলা সহ গ্রেফতার তিন

এর পর পরই ৫৮ বছর বয়সী ফ্রেডাকে উদ্ধার করে পুলিশ। গাড়ির সূত্র ধরেই উদ্ধার করা হয় ফ্রেডাকে। এই ঘটনায় যুক্ত থাকায় চার জনকে গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে ছিলেন এক জন মহিলাও। ঘটনাটির তদন্তের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক রাফায়েল লোপেজ জানান, ভীত হলেও কোনও প্রকার চোট পাননি ফ্রেডা। ঘটনাস্থাল থেকে উদ্ধার হয়েছে একটি শটগান, একটি রিভালবার এবং গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+