মায়ের হাঁটুর বসয়ী প্রেমিকের চক্করে মহাসমস্যায় নেইমার, ব্রাজিলিয়ানের বিরুদ্ধে মামলা
মায়ের হাঁটুর বসয়ী প্রেমিকের চক্করে মহাসমস্যায় নেইমার, ব্রাজিলিয়ানের বিরুদ্ধে মামলা
করোনায় বিশ্ব জুড়ে থর হরিকম্প পরিস্থিতি। এর মাঝে ফুটবল মাঠের বাইরের অন্য এক কারণে গুরুত্বর অভিযোগে ফেঁসে গেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।

নেইমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
ব্রাজিলের এক সমকামী অধিকার আন্দোলনকর্মী নেইমারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

কী অভিযোগ
নেইমার তাঁর মায়ের বয়ফেন্ডকে সমকামীবিদ্বেষী আপত্তিকর গালাগাল দিয়েছেন এবং শারীরিক নিগৃহ করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

অডিও ফাঁস
ফাঁস হওয়া এক অডিও বার্তায় শোনা গিয়েছে, নেইমার তাঁর বন্ধুদের সঙ্গে গেম খেলার মুহূর্তে মা নাদিন গনসালভেস ও তাঁর ২২ বছর বয়সী বয়ফ্রেন্ড তিয়াগো রামোস নিয়ে আলোচনা করেন। সেখানেই মায়ের সঙ্গে ঝগড়ায় রামোসের আহত হওয়া নিয়ে নেইমার আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ।

মায়ের হাঁটুর বসয়ী প্রেমিকের চক্করে মহাসমস্যায় নেইমার
প্রসঙ্গত এর আগে নেইমারের ৫২ বছর বয়সী মায়ের সঙ্গে হাঁটুর বয়সী ২৩ বছরের প্রেমিক রামোসের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে প্রচুর লেখালেখি হয়েছে। সম্প্রতি জানা যায় দুজনের মধ্যে ঝগড়াঝাটি ও মারামারি হয়। সেই ঘটনাতেই রামোস আহত হন, গ্লাসে আঘাত লেগে ক্ষত তৈরি হওয়ায় হাতে ১২ টি সেলাই পড়ে।

নেইমারের প্রতিক্রিয়া
এই ঘটনার পর সমকামী অধিকার আন্দোলনকর্মী অভিযোগ করেছেন, নেইমার রামোসকে হত্যার হুমকি দিয়ে চলেছেন। এই নিয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পক্ষ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications