সিআর সেভেনকে সাহায্যের হাত, কী বোঝাতে চাইলেন রোনাল্ডো

এই মুহূর্তে খুব একটা ভাল ফর্মে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ, তাই সাহাযের হাত বাড়াতে চাইলেন ব্রাজিলিয়ান রোনাল্ডো

ক্রিশ্চায়ানো রোনাল্ডোকে ঘুরিয়ে তির্যক মন্তব্য করলেন কি রোনাল্ডো সিনিয়র। সামনে থেকে মনে হতে পারে সিআর সেভেনকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। কিন্তু আসলে কী তাই।

সিআর সেভেনকে সাহায্যের হাত, কী বোঝাতে চাইলেন রোনাল্ডো

ব্রাজিলের রোনাল্ডো প্রস্তাব দিয়েছেন দরকার হলে তিনি রিয়ালের জার্সি গায়ে মাঠে নামতে পারেন। এই মরশুমে লা লিগায় রিয়েল মাদ্রিদ মোটেই ছন্দে নেই। রিয়েল বেটিসের কাছে ১৯৯৮ -র পর প্রথমবার হারতে হয়েছে । খেতাব ধরে রাখার লড়াইতে ইতিমধ্যেই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে গেছে তারা। এই পরিস্থিতিতে রিয়েলকে সাহায্য করার জন্য প্রস্তাব দিলেন ব্রাজিলের রোনাল্ডো। তাঁর বক্তব্য , 'রিয়েল যদি চায়, দলের যদি গোল করার মতো কাউকে দরকার হয়, তা হলে আমি আবার ফিট হয়ে মাঠে নামতে রাজি।'

শুধু এটুকু বলেই থামেননি প্রাক্তন রিয়াল তারকা। তিনি আরও খোঁচা দিয়ে বলেছেন, ' রিয়েলের গোল করার অনেক প্লেয়ার আছে। তাই গোল পাওয়াটা রিয়েলের কাছে কোনও সমস্যাই নয়। কিন্তু তারপরও যদি কোনও সমস্যা হয়, তা হলে আমি তৈরি। নিজেকে শারীরিকভাবে ঠিক জায়গায় এনে আবার মাঠে নেমে পড়ব।'

আসলে মরশুমের শুরুতেই দুটো ম্যাচে পয়েন্ট খোয়ানো তারওপর হার সব মিলিয়ে বড় সমালোচনার মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রিয়াল। পুরনো রোনাল্ডোর এই প্রস্তাব না আবারও না সেই সমালোচনার ঝড়কে আরও একটু উস্কে দেয়।

গত মরশুমেও শুরুর দিকে এই ধরনের সমস্যা হয়েছিল। কিন্তু রিয়াল ফিরে এসেছিল। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। তাই এই দলের যোগ্যতা নিয়ে ব্রাজিলিয়ান রোনাল্ডোর কোনও সংশয় নেই। তিনি আশ্বাস দিয়েছেন ক্রিশ্চিয়ানো আছে দলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+