জুভেন্তাসে মেসি-রোনাল্ডো জুটি? নাকি গুয়ার্দিওয়ালার কোচিংয়ে লিও? কী বললেন বিশ্বকাপার ব্রাজিলিয়ান

জুভেন্তাসে মেসি-রোনাল্ডো জুটি? নাকি গুয়ার্দিওয়ালার কোচিংয়ে লিও? কী বললেন বিশ্বকাপার ব্রাজিলিয়ান

আগামী মরসুমে বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। স্প্যানিশ মিডিয়ার কড়া খবর অনুযায়ী বার্সা ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যা হওয়ার কারণেই লিও মনে মনে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে তারকা ফুটবলারের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। এই কারণে আগামী মরসুমের জন্য তিনি চুক্তি নবীকরণ করাতে চাইছেন না বলে জানা যাচ্ছে।

স্পেন থেকে তবে কী এবার ইতালির পথে মেসি

স্পেন থেকে তবে কী এবার ইতালির পথে মেসি

স্পেনের রেডিও স্টেশন কাদেনা সারের করা, মেসির স্পেন ছাড়তে চলার খবর প্রকাশের পর ফুটবল মহলে বড় জল্পনা এবার রোনাল্ডোর সঙ্গে জুটিতে জুভেন্তাসে খেলতে পারেন মেসি। সত্যিই এমনটা হলে বড় চমক দিতে পারে জুভেন্তাস।

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিভালদো কী বলেছেন

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিভালদো কী বলেছেন

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রিভালদো অবশ্য এমন আশা উড়িয়ে দিচ্ছেন না। তাঁর মতে মেসির পরবর্তী ঠিকানা জুভেন্তাস হতেই পারে। এক প্রতিক্রিয়ায় রোনাল্ডো-মেসিকে রিভালদো এক ক্লাবের জার্সিতে খেলতে দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন।

মেসিকে নিয়ে রিভালদোর মত

মেসিকে নিয়ে রিভালদোর মত

প্রতিক্রিয়ার মেসিকে নিয়ে রিভালদো আরও বলেন, 'ইতিমধ্যে মেসি-রোনাল্ডো ডবল দেখার নিয়ে কিছু এজেন্ট স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন। সত্যিই এমনটা হলে ফুটবল ভক্তরা উল্লাসে ফেটে পড়বে।দুজনকে একসঙ্গে খেলতে দেখাটা ঐতিহাসিক ব্যাপার হবে।আর্জেন্টাইন তারকাকে নিতে জুভেন্তাস বড় বিনিয়োগ করলেও তারা দ্রুত তারা পুষিয়ে নিতে পারবে। জুভেন্তাসের দর্শক কয়েকশো গুণ বেড়ে যাবে।'

গুয়ার্দিওয়ালার কোচিংয়ে মেসি কি এবার ম্যাঞ্চেস্টার সিটিতে?

গুয়ার্দিওয়ালার কোচিংয়ে মেসি কি এবার ম্যাঞ্চেস্টার সিটিতে?

অন্যদিকে বার্সায় যাঁর কোচিংয়ে মেসির উত্থান সেই পেপ গুর্য়াদিওয়ালা এখন ম্যাঞ্চেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন। মেসির সঙ্গে গুয়ার্দিওয়ালার বোঝাপড়া দারুণ। সেই কারণেই স্পেন থেকে মেসির নতুন ঠিকানা ইংল্যান্ড হতে পারে বলেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রিভালদো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+