পিএসজিতেই থাকছেন? জল্পনার অবসান ঘটিয়ে চুক্তি সারলেন ব্রাজিলীয় নেইমার

প্যারিস সাঁ জাঁ (প্যারিস সাঁ জারমাঁ বা পিএসজি)-তেই কি থাকছেন, নাকি যাচ্ছেন অন্য ক্লাবে? বেশ কয়েক মাস ধরে নেইমারকে নিয়ে এমন জল্পনাই চলছিল। অবশেষে ব্রাজিলের এই তারকা জল্পনার অবসান ঘটালেন। আনুষ্ঠানিকভাবে আজই পিএসজি জানিয়ে দিয়েছে, ২০২৫ সাল অবধি নেইমার এই ক্লাবেই থাকছেন।

জল্পনার অবসান ঘটিয়ে চুক্তি সারলেন ব্রাজিলীয় নেইমার

উল্লেখ্য, ২০১৭ সালে রেকর্ড ২৭০ মিলিয়ন মার্কিন ডলারের ট্রান্সফার ফি-র মাধ্যমে বার্সেলোনা থেকে পিএসজি-তে এসেছিলেন নেইমার। ব্রাজিলের এই তারকা যোগ দেওয়ার পরই ফরাসি ফুটবলে এক অন্য উচ্চতায় পৌঁছে যায় পিএসজি। এ বছর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালও খেলেন নেইমাররা।

নতুন চুক্তি সম্পাদনের পর নেইমার ক্লাবের সরকারি ওয়েবসাইটে বলেন, পিএসজি-তে নতুন অ্যাডভেঞ্চারের জন্য চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে আমি অত্যন্ত খুশি। প্যারিসে থাকছি, এতে আমি খুব খুশি। আমাদের দলে যে ফুটবলারদের সঙ্গে খেলছি, যে কোচেদের প্রশিক্ষণে খেলছি, ক্লাবের যে ঐতিহ্য তার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। শুধু একজন ফুটবলার হিসেবে বিকাশলাভ করাই নয়, মানুষ হিসেবেই এই ক্লাবে যুক্ত থেকে যেভাবে এগোচ্ছি তাতে আমি সন্তুষ্ট। তাই চুক্তির মেয়াদ বাড়াতে পেরে যেমন খুশি, তেমনই ক্লাবকে আরও অনেক ট্রফি জেতাতে চাই।

পিএসজি-র প্রেসিডেন্ট নাসির-আল-খেলাইফি বলেছেন, নেইমার যে আমাদের ক্লাবের পরিবারের সঙ্গে থাকতে দীর্ঘমেয়াদি চুক্তি সারলেন তা নিঃসন্দেহে সমর্থকদের কাছেও খুশির খবর। ক্লাবকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই বছরের পর বছর নেইমার আমাদের ক্লাবেই থাকুন। ২৯ বছরের নেইমার গত তিন বছরে পিএসজি-র হয়ে শতাধিক ম্যাচ খেলার পাশাপাশি লিগ ওয়ান খেতাব-সহ বেশ কয়েকটি ট্রফি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নেইমারের পায়ের জাদুতেই পিএসজি আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতবে, এমনটাই আশা ক্লাবকর্তা ও সমর্থকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+