বার্সার জার্সিতে দেখা যেতে পারে চেলসির উইলিয়ানকে

চেলসি ছাড়তে চলেছেন ব্রাজিলীয় তারকা উইলিয়ান। অন্তত এমনটাই খবর স্পেনের প্রথমসারির সংবাদপত্র মুন্ডো দেপোর্তিভোয়। দেপোর্তিভোর খবর অনুযায়ী, বার্সেলোনার হয়ে খেলার বিষয়ে উৎসাহী উইলিয়ান।

চেলসি ছাড়তে চলেছেন ব্রাজিলীয় তারকা উইলিয়ান। অন্তত এমনটাই খবর স্পেনের প্রথমসারির সংবাদপত্র মুন্ডো দেপোর্তিভোয়। দেপোর্তিভোর খবর অনুযায়ী, বার্সেলোনার হয়ে খেলার বিষয়ে উৎসাহী উইলিয়ান। চেলসির সঙ্গে চুক্তি থাকলেও তিনি উৎসাহী লিওনেল মেসির পাশে খেলতে।

বার্সার জার্সিতে দেখা যেতে পারে চেলসির উইলিয়ানকে

চেলসির সাথে উইলিয়ানের চুক্তি রয়েছে ২০২০ পর্যন্ত। কিন্তু চুক্তি থাকা স্বত্ত্বেও বার্সেলোনা যদি উইলিয়ানকে নিজেদের দলে নিতে চায় তাহলে প্রায় ৮০ মিলিয়ান ইউরো খরচ করতে হবে তাদের।

কারণ ইংল্যান্ডের দলটির অন্দরের খবর, কোনও ভাবেই কম ট্রান্সফার ফি-তে উইলিয়ানকে ছাড়তে রাজি নয় চেলসি।

গত মাসেই ৩০-এর গণ্ডিতে পড়েছেন উইলিয়ান। কিন্তু বয়স ৩০ হলেও এখনও উইলিয়ানের খেলার আছে আগের মতোই ঝাঁঝ।

যদিও এই খবরের সত্যতা নিয়ে সংশয় রয়েছে সমর্থক এবং বিশেষজ্ঞদের মধ্যে। কারণ ইতিমধ্যেই নেইমারকে রেকর্ড অর্থে পিএসজি থেকে রিয়ালে নেওয়ার যে গুজব রটেছিল তা উড়িয়ে দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে এরম কোনও পরিকল্পনাই নেই তাদের।
অন্য দিকে, মার্কার খবর অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই বার্সেলোনা সই করাবে ব্রাজিলীয় মিডফিল্ডার আর্থার এবং সেভিয়ার ডিফেন্ডার ক্লিমেন্ট লিংলেটকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+